প্রকাশ : ২৬ এপ্রিল, ২০২৬, ০৯:৩১ রাত
বগুড়ার সান্তাহারে বজ্রপাতে রেইনট্রি গাছ দ্বিখণ্ডিত
বগুড়ার সান্তাহারে বজ্রপাতে রেইনট্রি গাছ দ্বিখণ্ডিত
সান্তাহার (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার সান্তাহারে বজ্রপাতে একটি রেইনট্রি গাছ মাঝখান থেকে ফেড়ে দ্বিখণ্ডিত হয়ে গেছে। আজ রোববার (২৬ এপ্রিল) বেলা ৩ টার দিকে সান্তাহার ইউনিয়নের দমদমা গ্রামের দক্ষিনপাড়ায় এ ঘটনা ঘটে।
ঘটনাস্থলের পাশের বাড়ির বাপ্পি নামের এক যুবক বলেন, বৃষ্টির সময় প্রচণ্ড শব্দে বজ্রপাত হয়। আমার চোখের সামনেই রেইনট্রি গাছটি বজ্রপাতে দ্বিখণ্ডিত হয়ে যায়। এসময় আমি নিরাপদ স্থানে চলে যাই।
আরও পড়ুনমন্তব্য করুন


_medium_1777214382.jpg)





