ভিডিও রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ২৬ এপ্রিল, ২০২৬, ১০:৫৯ দুপুর

জুলাই বিপ্লবে মোহাম্মদপুরে ৯ জনকে হত্যা

আজ নানক-তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি

আজ নানক-তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি, ছবি: সংগৃহীত।

জুলাই বিপ্লবে রাজধানীর মোহাম্মদপুরে ৯ জনকে হত্যার ঘটনায় সাবেক মেয়র ফজলে নূর তাপস এবং সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানকসহ ২৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে আজ শুনানি হবে।রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এই শুনানি হওয়ার কথা রয়েছে। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন—বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

আজ প্রসিকিউশনের পক্ষ থেকে শুনানি হবে। এর আগে গত ১৫ এপ্রিল শুনানি হওয়ার কথা থাকলেও প্রসিকিউশনের আবেদনের পরিপেক্ষিতে সময় বাড়িয়ে দেওয়া হয়।

এই মামলায় আসামিদের মধ্যে অন্যতম ডিএমপির তৎকালীন কমিশনার হাবিবুর রহমান, সাবেক অ্যাডিশনাল ডিআইজি প্রলয় কুমার জোয়ারদার, ডিএমপির সাবেক যুগ্ম পুলিশ কমিশনার বিপ্লব কুমার সরকারসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের মোট ২৮ নেতাকর্মী।

আরও পড়ুন

এ মামলায় চার আসামি গ্রেপ্তার রয়েছেন। তারা হলেন—নিষিদ্ধ ছাত্রলীগের মোহাম্মদপুর থানা শাখা সভাপতি নাঈমুল হাসান রাসেল, সহসভাপতি সাজ্জাদ হোসেন, ওমর ফারুক ও ফজলে রাব্বি। সকালে তাদের কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ নানক-তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি

৩৪ হাজার টন জেট ফুয়েল নিয়ে চট্টগ্রামে পৌঁছেছে চীনা জাহাজ ‘শিং তং ৭৯৯’

হোয়াইট হাউসের ডিনারে গুলির শব্দ, সরিয়ে নেওয়া হয়েছে ট্রাম্পকে

রংপুরের গঙ্গাচড়ায় লোডশেডিংয়ে জনজীবন অতিষ্ঠ পরীক্ষার্থীদের চরম ভোগান্তি

নাটোরের লালপুরে হ্যাকিং চক্রের এক সদস্য গ্রেফতার

বগুড়া শজিমেক হাসপাতাল পরিস্কার পরিচ্ছন্নসহ শয্যা উন্নতিকরণের দাবিতে মানববন্ধন