কুড়িগ্রামের ফুলবাড়ীতে মানসিক ভারসাম্যহীন নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীতে মানসিক ভারসাম্যহীন ছয়ফুল বেগম (৫৫) নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি উপজেলার নাওডাঙ্গা এলাকার মৃত ইয়াত আলীর স্ত্রী। নাওডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাছেন আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এলাকাবাসী সূত্রে ও নিহতের পরিবার জানায়, ছয়ফুল বেগম দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন। তিনি প্রায় ২০ বছর আগে স্বামীকে হারান এবং দুই সন্তানের জননী ছিলেন। অসুস্থতার কারণে প্রায়ই ঘুমের ওষুধ সেবন করতেন এবং অতীতে একাধিকবার আত্মহত্যার চেষ্টা করেছেন।
আরও পড়ুনফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদ হাসান নাঈম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মানসিক রোগের যন্ত্রণা সহ্য করতে না পেরে তিনি ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। পরিবারের অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
মন্তব্য করুন







