ভিডিও শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ২৫ এপ্রিল, ২০২৬, ১০:২৪ রাত

দিনাজপুরের বিরামপুরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধা নিহত

দিনাজপুরের বিরামপুরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধা নিহত

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বিরামপুরে ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধা নিহত হয়েছেন। জানা যায়, বিরামপুর শহরের কলেজিয়েট স্কুলপাড়া গ্রামের শামসুল হকের স্ত্রী আনজুয়ারা বেগম(৬০) আজ শনিবার (২৫ এপ্রিল) দুপুরের দিকে বাড়ির পাশে রেল লাইনে বসে ছিলেন।

বেলা ৩টার দিকে ঢাকা থেকে চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেস আন্ত:নগর ট্রেনটি বিরামপুর রেল স্টেশনে প্রবেশের আগ মুহূর্তে ওই বৃদ্ধাকে ধাক্কা দেয়। এতে মাথায় আঘাত প্রাপ্ত হয়ে বৃদ্ধা লাইনের পাশে ছিটকে পড়ে প্রাণ হারান।

আরও পড়ুন

জিআরপি (রেল পুলিশ) হিলি ফাঁড়ির উপ-পরিদর্শক তাজুল ইসলাম জানান, নিহতের সুরতহাল রিপোর্ট করা হয়েছে এবং কোন অভিযোগ না থাকায় পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খেলাধুলা শারীরিক ও মানসিক বিকাশের অন্যতম প্রধান হাতিয়ার : প্রতিমন্ত্রী মীর শাহে আলম

দিনাজপুরের বিরলে আ‘লীগ নেতা আ.সাত্তার গ্রেফতার

কুড়িগ্রামের ফুলবাড়ীতে মানসিক ভারসাম্যহীন নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

গাইবান্ধার গোবিন্দগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ২

গাইবান্ধার সাঘাটায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চা-স্টলের মালিকের মৃত্যু

বগুড়া সিটি কর্পোরেশন উৎসব আনন্দ র‌্যালিতে নাচছেন নগরবাসী