ভিডিও শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ২৫ এপ্রিল, ২০২৬, ০৯:৫৬ রাত

পরপর নতুন দুই ফোক গান নিয়ে জুঁই

সঙ্গীত শিল্পী ইসরাত জাহান জুঁই

অভি মঈনুদ্দীন ঃ বাংলাদেশের সঙ্গীতাঙ্গনে এই প্রজন্মের শ্রোতাপ্রিয় নন্দিত সঙ্গীত শিল্পী ইসরাত জাহান জুঁই ফোক গান দিয়ে একের পর এক মুগ্ধতা ছড়াচ্ছেন ফোক সঙ্গীতপ্রেমী শ্রোতা দর্শকের মাঝে। বেশকিছুদিন বিরতির পর জুঁইয়ের কন্ঠে আবারো নতুন দুটি ফোক গান প্রকাশ পেয়েছে। একটি গানের শিরোনাম ‘যার অন্তর ভালা, রূপের দরকার নাই’, আরেকটি গানের শিরোনাম ‘মানুষ চেনা বড় দায়’। ‘যার অন্তর ভালা, রূপের দরকার নাই’ গানটি লিখেছেন রূপচান্দ, সুর করেছেন পাগল মুস্তাক, মিউজিক করেছেন মুন্সী জুয়েল। ‘মানুষ চেনা বড় দায়’ গানটি লিখেছেন মল্লিক রাসেল, সুর সঙ্গীত করেছেন আকাশ মাহমুদ। ‘যার অন্তর ভালা রূপের দরকার নাই’ গানটি প্রকাশ পেয়েছে ‘ইসরাত জাহান জুঁই’ ইউটিউব চ্যানেলে। অন্য গানটি আরেকটি ভিন্ন ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে।

জুঁই বলেন, ‘ফোক গান গাইতেই আমি বেশি স্বাচ্ছন্দ্যবোধ করি। যে কারণে স্টেজ শোতে নিজেকে ফোক গানের একজন শিল্পী হিসেবেই প্রতিষ্ঠিত করার চেষ্টা করছি। ফোক গান নিয়ে দেশের বাইরের স্টেজ শো’গুলোতে বেশি সাড়া পাই আমি। দেশের আনাচে কানাচেও দারুণ সাড়া মিলে। যে কারণে আমি নতুন ফোক গান প্রকাশেই মনোযোগ দিয়ে থাকি। প্রকাশিত নতুন দুটি মৌলিক গানের মধ্যে-যার অন্তর ভালা-রূপের দরকার নাই-গানটির কথা ও সুর আমার কাছে অনেক বেশি ভালোলাগার। এই গানটির জন্য ভীষণ সাড়া পাচ্ছি। মানুষ চেনা বড় দায়- গানটিও সুন্দর। আমি বিশেষভাবে কৃতজ্ঞ আমার গানের শ্রোতাদের কাছে এবং আমাকে নিয়মিত যারা অনুপ্রেরণা দিয়ে স্টেজ শোতে গান গাইবার সুযোগ করে দেন।

জুঁইয়ের কন্ঠে মৌলিক গান হিসেবে ফোক গান ‘তুমি বুঝলানা’, ‘মিরপুর এক্সপ্রেস’, ‘পোষা পাখি’,‘ মরার কোকিলে’,‘ প্রেমের হাওয়া’ যেমন দারুণ জনপ্রিয়তা পেয়েছে ঠিক তেমনি কাভার সং হিসেবে জুঁইয়ের কন্ঠে ‘তোমরা কইওগো বুঝাইয়া’,‘ বন্ধু আইবা, জীবন মানেইতো যন্ত্রনা, কলিজা ভুনা, এক খান পান চাইলাম পান দিলেনা, তোর পিরিতের এতো জ¦ালা, আইলানা আইলানা বন্ধু’সহ আরো বেশকিছূ গান জনপ্রিয়তা পায়।

আরও পড়ুন

জুঁই ঢাকার সরকারি সঙ্গীত কলেজ থেকে লোক সঙ্গীতে অনার্স সম্পন্ন করেন। বর্তমানে তিনি একই কলেজে একই বিষয়ে মাস্টার্স করছেন। সিনেমাতেও গান গেয়েছেন তিনি। ‘শ্যুটার’,‘ অবতার’ ও ‘মধু হই হই বিষয় খাওয়াইলা’ সিনেমায় গেয়েছেন তিনি। জুঁইয়ের একমাত্র সন্তান নাহিয়ান ইসলাম রাজ্য।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হঠাৎ বগুড়া সরকারি আজিজুল হক কলেজে ছাত্রদল-শিবির মুখোমুখি পরে কোলাকুলি

খেলাধুলা শারীরিক ও মানসিক বিকাশের অন্যতম প্রধান হাতিয়ার : প্রতিমন্ত্রী মীর শাহে আলম

দিনাজপুরের বিরলে আ‘লীগ নেতা আ.সাত্তার গ্রেফতার

কুড়িগ্রামের ফুলবাড়ীতে মানসিক ভারসাম্যহীন নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

গাইবান্ধার গোবিন্দগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ২

গাইবান্ধার সাঘাটায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চা-স্টলের মালিকের মৃত্যু