ভিডিও শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ২৫ এপ্রিল, ২০২৬, ০৬:৪৭ বিকাল

এখনো মাঝে মাঝে গানের চর্চা করেন হিমি

হিমি

অভি মঈনুদ্দীন ঃ এই প্রজন্মের জনপ্রিয় অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। একসময় তিনি রাজধানীর গেণ্ডারিয়ার কঁিচকাচায় গান নাচ আবৃত্তি শিখতেন। তখন থেকেই মূলত মিডিয়াতে কাজ করার প্রতি প্রবল আগ্রহ বেড়ে যায়। পুরান ঢাকার মনিজা রহমান গার্লস হাইস্কুলে প্রথম শ্রেণী থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত এবং পরে বাংলাবাজার গভর্ম্যান্ট গার্লস হাইস্কুল থেকে এসএসসি, ক্যামব্রিয়ান কলেজ থেকে এইচএসএসি, ২০২২ সালে নর্থসাউথ থেকে বিবিএ সম্পন্ন করেন।

চ্যানেল আইতে প্রচারিত ‘মোহর আলী’ ধারাবাহিক নাটকে অভিনয়ের মধ্যদিয়ে শুরুতে আলোচনায আসেন হিমি। ‘হঠাৎ দেখা’ সিনেমা ছিলো হিমির প্রথম সিনেমা। এটি কলকাতার সিনেমা। এরপর আর কোনো সিনেমাতে তাকে দেখা যায়নি। ছোটবেলায় কঁিচকাচায় এবং ছায়ানটে গান শিখেছেন তিনি। সাধনা মিত্রের কাছে তার গানে হাতেখড়ি এবং তিনিই বুঝতে পেরেছিলেন যে তার কন্ঠে সুর আছে এবং চাইলে সে গায়িকা হতে পারবে।

পরবর্তীতে ফেরদৌস আরার কাছে তিনি গানে তালিম নেন। সবমিরয়ে হিমি গানে তালিম নিয়েছেন ৬/৭ বছর। তবে গায়িকা হিসেবে নয় অভিনেত্রী হিসেবেই তিনি তার ক্যারিয়ার গড়েছেন। অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত হবার পর তিনি প্রথম মৌলিক গান গেয়েছেন ‘পরাণ পাখি’ নাটকে। ‘পরাণ পাখি’ শিরোনামের এই গানটি গেয়ে বেশ প্রশংসা কুঁড়িয়েছিলেন হিমি। পরবর্তীতে হিমি ইত্যাদিতে ‘তুমি আমায় ভালোবেসো’ শিরোনামের একটি গান গেয়েছিলেন।

আরও পড়ুন

সর্বশেষ গেলো ভালোবাসা দিবসে প্রকাশিত হয় ‘দুজন দুজনার’ শিরোনামে গান। মৌলিক তিনটি গান দিয়েই হিমি শ্রোতাদের মন জয় করে নিয়েছেন। শুটিং-এর ফাঁকে সময় পেলে এখনো হারমোনিয়াম নিয়ে নিজের মতো করে গানের চর্চা করেন হিমি।

হিমি বলেন,‘ যেহেতু ছোটবেলায় গান শিখেছি, তাই গানের প্রতি আলাদা ভালোবাসা আছে। সময় সুযোগ পেলে এখনো হারমোনিয়াম নিয়ে বসে পড়ি গানের চর্চা করি। এখনো আমাকে ফেরদৌস আরা ম্যাম বলেন-গানটা নিয়মিত করো, ভালো করবে। আসলে ম্যাডাম আমার গান গাওয়া নিয়ে অনেক আশাবাদী ছিলেন। তাই তিনি এখনো আমাকে অনুপ্রেরণা দেন। আর সাধনা মিত্র ম্যাডামের প্রতি কৃতজ্ঞ যে তিনিই আসলে আমাকে গান গাওয়ার ব্যাপারে সবচেয়ে বেশি উৎসাহ দিয়েছিলেন, আমাকে সুরের পথে এগিয়ে নিয়ে গিয়েছিলেন। সর্বোপরি আমার আম্মুতো ছিলেনই।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এখনো মাঝে মাঝে গানের চর্চা করেন হিমি

নড়াইলে ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃত্যু

যাকে চেনেনই না, তার সাফল্যে কেন আপনার মন খারাপ?

মানুষ এখন ঠিকমতো বাঁচতেই ভুলে গেছে : অনুপম খের

২-৩ বছরের মধ্যে নতুন কারিকুলাম বাস্তবায়ন করতে পারবো: শিক্ষা প্রতিমন্ত্রী

উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর