ভিডিও শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ২৫ এপ্রিল, ২০২৬, ০৯:৩০ রাত

নান্দাইলে ৩ বছরের শিশুর সামনে মাকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৫ দিন পর উদ্ধার

নান্দাইলে ৩ বছরের শিশুর সামনে মাকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৫ দিন পর উদ্ধার

ময়মনসিংহের নান্দাইলে তিন বছরের কন্যাসন্তানের সামনে এক নারীকে (২৮) সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।

গত সোমবার (২০ এপ্রিল) রাতে উপজেলার শিমুলতলী এলাকায় এই বর্বরোচিত ঘটনা ঘটলেও আজ শনিবার (২৫ এপ্রিল) দুপুরে ভুক্তভোগী নারীকে উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ। বর্তমানে গুরুতর অসুস্থ মা ও আহত শিশুটি চিকিৎসাধীন রয়েছে।

সুজন মিয়া নামে এক ইজিবাইক চালক বলেন, গত সোমবার রাতে তিনি নান্দাইল-তাড়াইল সড়কের শিমুলতলী বাজারে ইজিবাইক চালাচ্ছিলেন। ওই সময় গভীর রাতে শিশু কোলে এক নারীকে কাঁদতে দেখে কাছে গিয়ে জানতে চাইলে ওই নারী তাকে জানায়, তাকে (নারী) চারজন মিলে পাশের একটি বিলের পাশে নিয়ে পালাক্রমে ধর্ষণ করেছে। পরে আবার অন্য দুইজন বাড়িতে নিয়ে ধর্ষণ করে। বিলের পাশে ধর্ষণের সময় কাছে থাকা শিশুটি চিৎকার করলে তাকে জোরপূর্বক টেনে নিতে চাইলে তিনি ঝাপটে ধরে রাখেন। এ সময় ধর্ষণকারীরা শিশুকে আঘাত করে। এতে বাম চোখের নিচে ক্ষত হয়। 

নারীর এসব বর্ণনা শুনে সুজন মিয়া নিজ বাড়িতে নিয়ে যান। পরে স্থানীয় মতি মিয়ার স্ত্রী হবিনা বেগম ওই নারীকে খাবার ও থাকার ব্যবস্থা করেন। এর মধ্যে পাশের কান্দিউড়া গ্রামের আব্দুল জব্বারের ছেলে কাজল মিয়া নামে এক যুবক গভীর রাতে এসে ওই নারীকে নিজের আত্মীয় বলে নিয়ে যেতে চাইলে নির্যাতনের শিকার নারী কাজলকে চিনেন না বলে জানালে সে কেটে পড়ে। 

এর মধ্যে এলাকার সাবেক ইউপি সদস্য মো. বাসারত মিয়া ঘটনা ধামাচাপা দিকে তৎপর হয়ে উঠেন। তিনি আশ্রয়দাতার বাড়িতে গিয়ে হুমকি দেন, কেন ওই নারীকে আশ্রয় দেয়া হয়েছে। দ্রুত কিছু টাকা যোগাড় করে তার কাছে দেয়ার জন্য দাপ দেন, অন্যথায় ঝামেলায় পড়তে হবে। এতে আশ্রয় দাতা মতি মিয়ার পরিবার বেকায়দায় পড়েন। 

আরও পড়ুন

ভুক্তভোগী নারী বলেন, গত রোববার বিকেলে বাবার বাড়ি থেকে স্বামীর বাড়ি ভালুকায় যাওয়ার উদ্দেশ্যে শিশুসন্তানসহ রওনা হন। সন্ধ্যায় পথ হারিয়ে ফেললে কয়েকজন ব্যক্তি তাকে গন্তব্যে পৌঁছে দেয়ার কথা বলে নান্দাইল-তাড়াইল সড়কের একটি বিলের ধারে নিয়ে যায়। সেখানে চারজন মিলে পালাক্রমে তাকে ধর্ষণ করে। পরবর্তীতে আরও দুইজন তাকে একটি বাড়িতে নিয়ে পুনরায় ধর্ষণ করে।

নির্যাতনের সময় মায়ের কোলে থাকা শিশুটি চিৎকার করলে ধর্ষণকারীরা তাকেও আঘাত করে। এতে শিশুটির বাম চোখের নিচে জখম হয়েছে বলে জানান ভুক্তভোগী।

নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম বলেন, ভিক্টিম নারী তার পরিচয় সঠিক বলতে পারছে না। পিবিআই পুলিশ তার পরিচয় শনাক্তে কাজ করছে। তবে, ওই নারীর বক্তব্য অনুযায়ী বুজা যাচ্ছে, যে তিনি সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে। নারীকে ফরেনসিক পরীক্ষার জন্য আগামীকাল ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরবাসী খুব দ্রুতই বগুড়া সিটি কর্পোরেশনের সুবিধা পাবে : রেজাউল করিম বাদশা

হঠাৎ বগুড়া সরকারি আজিজুল হক কলেজে ছাত্রদল-শিবির মুখোমুখি পরে কোলাকুলি

খেলাধুলা শারীরিক ও মানসিক বিকাশের অন্যতম প্রধান হাতিয়ার : প্রতিমন্ত্রী মীর শাহে আলম

দিনাজপুরের বিরলে আ‘লীগ নেতা আ.সাত্তার গ্রেফতার

কুড়িগ্রামের ফুলবাড়ীতে মানসিক ভারসাম্যহীন নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

গাইবান্ধার গোবিন্দগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ২