বগুড়ার সোনাতলায় স্বামীর নির্যাতনে গৃহবধূ হাসপাতালে
সোনাতলা (বগুড়া) প্রতিনিধি : সোনাতলা উপজেলার পল্লিতে যৌতুকের দাবিতে সালেহা বেগম (৩২) নামের এক গৃহবধূকে পিটিয়ে গুরুতর আহত করেছেন স্বামী হোসেন আলী। এলাকাবাসী ও থানা সূত্রে জানা গেছে, সোনাতলা উপজেলার জোড়গাছা ইউনিয়নের কূশাহাটা গ্রামের ছান্নু মোল্লার মেয়ে সালেহা বেগমের (৩২) সাথে একই এলাকার সোনাকানিয়া দক্ষিণপাড়া এলাকার ফুল মিয়া মোল্লার ছেলে হোসেন আলীর (৪২) ২০১২ সাল বিয়ে হয়।
বিয়ের পর বছর দুয়েক তাদের দাম্পত্য জীবন সুখের কাটলেও যৌতুকের কারণে ওই গৃহবধুর ওপর মাঝেমধ্যে নির্যাতন করে স্বামী। এরই জের ধরে গত বৃহস্পতিবার তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ওই গৃহবধূর স্বামী তাকে মারপিট করে গুরুতর আহত করে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সোনাতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।
এ বিষয়ে ওই গৃহবধূর বড় ভাই হারুনুর রশিদ বলেন, বিয়ের পর থেকেই তার বোনের ওপর কারণে-অকারণে নির্যাতন করে আসছে তার স্বামী। এতোদিন ধৈর্য্য ধরলেও বোনের ওপর নির্যাতনের হার দিন দিন বেড়েই চলেছে। তাই আমরা আইনের আশ্রয় নিয়েছি।
আরও পড়ুনএ বিষয়ে ওই গৃহবধূ সালেহা বেগম বলেন, তার স্বামী পরকীয়ার জের ধরে তার ওপর নির্যাতন চালায়। এমনকি বিয়ের সময় মোটা অঙ্কের টাকা যৌতুকের দাবি পূরণ করলেও এখন আরও টাকা দাবি করছে। এতে তিনি অস্বীকৃতি জানালে তার ওপর শুরু হয় অমানষিক নির্যাতন। নির্যতনে চোখ অন্ধ হওয়ার উপক্রম হয়েছে। এ বিষয়ে থানায় অভিযোগ করা হয়েছে।
সোনাতলা থানার অফিসার ইনচার্জ কবীর হোসেন অভিযোগের কথা স্বীকার করে বলেন, এ বিষয়ে পুলিশ তদন্ত করছে।
মন্তব্য করুন






