কুমারখালীতে নিখোঁজের পরদিন মেহগনি বাগানে মিলল যুবকের মরদেহ
কুষ্টিয়ার কুমারখালীতে নিখোঁজের পরদিন হাসিবুল মোল্লা (৩০) নামের যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ শনিবার (২৫ এপ্রিল) বিকেল ৪টার দিকে উপজেলার চাঁদপুর ইউনিয়নের কুশলীবাসা গ্রামের মাঠের নিজ মেহগনি বাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। তিনি ওই গ্রামের কৃষক তাজউদ্দিন মোল্লার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হাসিবুল ডিগ্রি পাশ ও শিক্ষিত। তবে অনেক বছর ধরে তিনি মানসিক রোগে ভুগছিল। মাঝেমধ্যে তিনি বাড়ি থেকে চলে যেতেন। আবার কয়েকদিন পর নিজ থেকেই ফিরে আসতেন। শুক্রবার সন্ধ্যায় তিনি বাড়ি থেকে বেড়িয়ে আর ফেরেনি। শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে নির্জন মাঠের নিজ মেহগনি হাসিবুলের মরদেহ দেখে স্বজনদের খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে বিকেল ৪টার দিকে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে মরদেহটি কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
নিহত হাসিবুলের বাবা তাজউদ্দিন মোল্লা বলেন, আমার কোনো শত্রু নেই। ছেলের মাথায় অনেকদিন ধরে সমস্যা। প্রায়ই কাউকে কিছু না বলে বাড়ি থেকে চলে যেত। আবার একাই ফিরে আসত। তবে শুক্রবার সন্ধ্যায় বাড়ি থেকে বেড়িয়ে আর ফেরেনি। শনিবার দুপুরে নিজের মেহগনি বাগানে ছেলের লাশ পড়েছিল।
আরও পড়ুনচাঁদপুর ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য তরিকুল ইসলাম বলেন, শুনেছি শুক্রবার সন্ধ্যা থেকে নিখোঁজ ছিল হাসিবুল। আর আজ মাঠ থেকে লাশ পাওয়া গেছে। কীভাবে কী হয়েছে তা এখনও জানা যায়নি।
কুমারখালী থানার পরিদর্শক (তদন্ত) আমিরুল ইসলাম বলেন, খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। স্বজনদের দাবি, তিনি মানসিক রোগে ভুগছিল। মরদেহের শরীরের আঘাতের তেমন কোনো ক্ষত নেই। ময়নাতদন্তের প্রতিবেদন আসলে পরে বিস্তারিত জানানো যাবে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক


_medium_1777122579.jpg)
_medium_1777122340.jpg)
_medium_1777121685.jpg)


