ভিডিও শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ২৫ এপ্রিল, ২০২৬, ০৭:১২ বিকাল

ঠাকুরগাঁওয়ে ট্রাক্টর থেকে ডিজেল চুরি হাতেনাতে আটক ১

ঠাকুরগাঁওয়ে ট্রাক্টর থেকে ডিজেল চুরি হাতেনাতে আটক ১

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: ঠাকুরগাঁও সদর উপজেলার গোবিন্দনগর এলাকায় ট্রাক্টরের ট্যাংকি থেকে ডিজেল চুরির সময় এক যুবককে হাতেনাতে আটক করা হয়েছে। এ ঘটনায় আরও একজনকে অভিযুক্ত করে থানায় মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সদর উপজেলার গোবিন্দ নগরের সুরমা ফিলিং স্টেশনের সামনে রাখা মাহেন্দ্র, আইসার দু’টি ট্রাক্টর থেকে দীর্ঘদিন কৌশলে ডিজেল চুরি করে আসছিল একটি চক্র। ভুক্তভোগী মো. রানা(৪১) জানান, গত ২১ এপ্রিল রাতে তিনি তার দু’টি ট্রাক্টরে ৬০ লিটার ডিজেল ভরে ফিলিং স্টেশনের সামনে রেখে বাড়িতে যান।

পরদিন গত ২৩ এপ্রিল সন্ধ্যায় স্থানীয় একটি দোকানে অবস্থানকালে তিনি দেখতে পান, দুই ব্যক্তি ট্রাক্টরের ট্যাংকি থেকে ডিজেল চুরি করছে। এ সময় তিনি স্থানীয়দের সহায়তায় একজনকে আটক করেন। অপরজন দৌঁড়ে পালিয়ে যায়।

আরও পড়ুন

আটককৃত ব্যক্তির নাম মো. সুজন(২৮)। জিজ্ঞাসাবাদে সে পূর্বে একই কৌশলে দুই দফায় মোট ৬০ লিটার ডিজেল চুরির কথা স্বীকার করে। সে আরও জানায়, পলাতক মো. জুয়েল(৪০) তার সহযোগী। ভুক্তভোগী জানান, চুরি হওয়া ডিজেলের আনুমানিক মূল্য ৬ হাজার ৯০০ টাকা। আটক ব্যক্তিকে স্থানীয়রা সামান্য মারধর করলে পরে তাকে ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

এ ঘটনায় ঠাকুরগাঁও সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, পলাতক আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে এবং চুরি হওয়া জ্বালানি উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চিত্রনায়িকা পূজা চেরির বাবা গ্রেফতার, পাঠানো হলো কারাগারে

ঠাকুরগাঁওয়ে ট্রাক্টর থেকে ডিজেল চুরি হাতেনাতে আটক ১

মোহনগঞ্জে ইউপি সদস্যকে ছুরিকাঘাতে জখম

ফরিদপুরে শিক্ষা কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার

ডিম সেদ্ধ করা পানি ফেলে না দিয়ে কাজে লাগানোর উপায়

তনু হত্যা: রিমান্ড শেষে সাবেক সেনা সদস্য হাফিজুর কারাগারে