বগুড়ার ধুনটে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেফতার
ধুনট (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার ধুনট উপজেলার নিমগাছি ইউনিয়নের মাজবাড়ী গ্রামের মাদক কারবারি মজনু মন্ডলকে (৪৫) ২৯ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার করেছে পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে গতকাল বৃহস্পতিবার রাতে তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। সে মাজবাড়ী গ্রামের মন্তাজ মন্ডলের ছেলে।
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুল ইসলাম বলেন, সব ধরণের মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখা হয়েছে। আজ শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরের পর গ্রেফতারকৃত মজনুমন্ডলকে মাদক মামলা দিয়ে বগুড়া জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
আরও পড়ুনমন্তব্য করুন







