বগুড়ার দুর্গাপুরে এনজিও কর্মীকে কুপিয়ে লাখ টাকা ছিনতাই
দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর দুর্গাপুরে দুর্বৃত্তের চাপাতির আঘাতে এক এনজিওকর্মী গুরুতর আহত হয়েছেন। এসময় তার সহকর্মীর কাছ থেকে কিস্তি আদায় করা প্রায় ১ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে দুর্গাপুর পৌরসভার নান্দোপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহত শাহিনুর রহমান (২৯) বীজ এনজিও-এর ফিল্ড অফিসার। তিনি বগুড়া জেলার শিবগঞ্জ থানার বুড়িগঞ্জ এলাকার শাহজাহানের ছেলে। তিনি দুর্গাপুর শাখায় কর্মরত রয়েছেন।
জানা যায়, এনজিও-এর দায়িত্ব পালনকালে মোটরসাইকেলের তেল শেষ হয়ে যায়। এসময় শাহিনুর ও সহকর্মী মনিরা উপজেলার নান্দোপাড়া ধানের মিলের প্রায় ২শ’ গজ দক্ষিণে পাকা সড়কের ওপর অবস্থান নেন। সেইসাথে তারা দুর্গাপুর ব্রাঞ্চ অফিসে তেল আনার জন্য যোগাযোগ করেন। এসময় একটি মোটরসাইকেলে করে হেলমেট পরিহিত অজ্ঞাত দুই ব্যক্তি সেখানে এসে তাদের ছবি তুলতে থাকে।
ছবি তোলায় আপত্তি জানালে উভয়ের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে দুর্বৃত্তরা ব্যাগ থেকে চাপাতি বের করে শাহিনুর রহমানের ডান হাতের বাহু ও বাম হাতের আঙুলে আঘাত করে গুরুতর জখম করে। পরে দুর্বৃত্তরা সহকর্মী মনিরার কাছে থাকা কিস্তির সংগ্রহের আনুমানিক ১ লাখ টাকা ছিনিয়ে দ্রুত পালিয়ে যায়।
আরও পড়ুনপরে এলাকাবাসী আহত শাহিনুর রহমানকে উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে স্থানান্তর করেন।
এ বিষয়ে দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) পঞ্চানন্দ সরকার বলেন, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে এটি একটি পরিকল্পিত ছিনতাই বলে ধারণা করা হচ্ছে। জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
মন্তব্য করুন



_medium_1777029399.jpg)
_medium_1777028364.jpg)
_medium_1777027944.jpg)
_medium_1777026600.jpg)


