ভিডিও শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ২৪ এপ্রিল, ২০২৬, ০২:৪২ দুপুর

সেলিব্রিটি বললে মনে হয় কেউ যেন আমাকে গালাগালি দিচ্ছে: স্বস্তিকা

সেলিব্রিটি বললে মনে হয় কেউ যেন আমাকে গালাগালি দিচ্ছে: স্বস্তিকা

ওপার বাংলার অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। যেখানে বর্তমান সময়ের অভিনয়শিল্পীরা বিলাসবহুল গাড়ি ছাড়া চলাফেরা করার কথা ভাবতেই পারেন না, সেখানে স্বস্তিকা একেবারেই ব্যতিক্রম। ভরদুপুরে তাকে দেখা যায় সাধারণ মানুষের ভিড়ে বাস কিংবা অটোতে চড়ে যাতায়াত করতে। 

এমনকি কলকাতার গড়িয়াহাটের মোড়ে দাঁড়িয়ে সাধারণের মতো ফুচকা খেতেও দ্বিধাবোধ করেন না এই অভিনেত্রী। একজন তারকা সন্তান হয়েও এবং নিজে বড় মাপের অভিনেত্রী হয়েও নিজেকে সেলিব্রিটি পরিচয় দিতে নারাজ তিনি।

স্বস্তিকার মতে, ‘সেলিব্রিটি’ শব্দটির আক্ষরিক অর্থ হলো যাকে নিয়ে মানুষ উদযাপন করে। কিন্তু বর্তমানে এই শব্দটির প্রয়োগ তাকে বেশ ভাবিয়ে তোলে। তিনি বলেন, ‘আমি নিজেকে সেলিব্রিটি মনে করি না। সেলিব্রিটি কথাটার এখন এত অপব্যবহার হয় যে, আমাকে কেউ সেলিব্রিটি বললে মনে হয় কেউ যেন আমাকে গালাগালি দিচ্ছে। আমি সবাইকে বলি। আমাকে মানুষ বলুন, শিল্পী বলুন, অভিনেত্রী বলুন কিংবা একজন নারী বলুন কিন্তু দয়া করে সেলিব্রিটি বলবেন না।

বর্তমান সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনুসারী সংখ্যা বা ভিডিওর জনপ্রিয়তা দিয়ে যেভাবে তারকা বিচার করা হয়। স্বস্তিকার কথায়, ‘এখন সবাই সেলিব্রিটি। কারও যদি বেশি ফলোয়ার্স থাকে, সে-ও সেলিব্রিটি। সবাই এখন ইনফ্লুয়েন্সার। আমি জানি না তারা আসলে কী ইনফ্লুয়েন্স করছেন।’

আরও পড়ুন

নিজের ব্যক্তিত্ব নিয়ে বরাবরই আত্মবিশ্বাসী স্বস্তিকা আরও জানান, তিনি খুব সাধারণ মানুষ এবং সেভাবেই জীবন কাটাতে স্বাচ্ছন্দ্যবোধ করেন। তিনি আরও বলেন, ‘আমি অন্তত নিজেকে সেলিব্রিটি মনে করি না। আমি খুব সাধারণভাবেই থাকতে পছন্দ করি। তাই কেউ আমাকে সেলিব্রিটি বললে আমার ভালো লাগে না, বরং আমি তাকে নিষেধ করি।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেলিব্রিটি বললে মনে হয় কেউ যেন আমাকে গালাগালি দিচ্ছে: স্বস্তিকা

জ্বালানি তেল আমদানিতে অতিরিক্ত ব্যয়ের প্রভাব সাধারণ ভোক্তা পর্যায়ে পড়বে না: বাণিজ্যমন্ত্রী

ঢাকার সঙ্গে যুক্ত হচ্ছে এক নতুন শহর

কক্সবাজারে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত অন্তত ২৫

মোহাম্মদপুরে মাথায় নির্মাণসামগ্রী পড়ে শ্রমিকের মৃত্যু

লামায় অপহৃত ৬ রাবার শ্রমিককে উদ্ধার করলো সেনাবাহিনী