চট্টগ্রামের পটিয়া উপজেলায় দুটি বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় অন্তত ২৫ জন যাত্রী আহত হয়েছেন।
গতকাল বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার আরাকান সড়কের পটিয়া ইন্দ্রপুল এলাকায় এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, নোয়াখালী থেকে ছেড়ে আসা কক্সবাজারগামী ‘হিমেল পরিবহন’-এর একটি নৈশকোচ পটিয়ার ইন্দ্রপুল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা চট্টগ্রামমুখী ‘এভারগ্রীন পরিবহন’-এর একটি কোচের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটি বাসেরই সামনের অংশ মারাত্মকভাবে দুমড়ে-মুচড়ে যায়।
দুর্ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান এবং আহতদের উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর, গুরুতর আহত কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
আহতদের মধ্যে রয়েছেন—সাগর, আবদুল হক, দীপু, অনিক, আরমান, নজরুল ইসলাম, সুমন, রিপন, তানভীর, রাসেল, রুহি, ওহি, রুবেল, সালাউদ্দিন, নিশাদ, রিয়াদ, মামুন, শহীদুল ইসলাম, মোস্তাফিজ, আবদুল মোতালেব ও সাইফ।
আরও পড়ুন
নিউজ ডেস্ক


_medium_1777015750.jpg)


_medium_1776971678.jpg)


