ভিডিও শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ২৪ এপ্রিল, ২০২৬, ০১:১৪ রাত

জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর পোস্ট, কলেজছাত্র গ্রেফতার

ছবি: সংগৃহীত, জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর পোস্ট, কলেজছাত্র গ্রেফতার

পঞ্চগড়ের দেবীগঞ্জে আপত্তিকর ফেসবুক পোস্ট দেওয়ার অভিযোগে এক কলেজছাত্রকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্ত শাকিল আহমেদ (২৬) ঢাকার তেজগাঁও কলেজ-এর সমাজবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।

অভিযোগে জানা গেছে, তিনি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে জাইমা রহমান-এর ছবির সঙ্গে নিজের ছবি যুক্ত করে আপত্তিকর মন্তব্যসহ একটি পোস্ট দেন। পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয়ভাবে উত্তেজনা সৃষ্টি হয়।

এ ঘটনায় চিলাহাটি ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান সম্রাট বাদী হয়ে দেবীগঞ্জ থানায় মামলা দায়ের করেন। মামলায় ডিজিটাল ডিভাইস ব্যবহার করে কৃত্রিমভাবে সম্পাদিত ছবি প্রকাশের মাধ্যমে মানহানির অভিযোগ আনা হয়েছে।

আরও পড়ুন

দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম মালিক জানান, অভিযুক্তকে আটক করে তার ফেসবুক প্রোফাইল পর্যালোচনায় অভিযোগের সত্যতা পাওয়া গেছে। পরে তাকে আদালতে হাজির করা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বর্তমানে তিনি বিচার বিভাগীয় হেফাজতে রয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাবির ১০ সাংবাদিকের ওপর হামলা: ২৪ ঘন্টার আল্টিমেটাম ঢাবি সাংবাদিক সমিতির

জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর পোস্ট, কলেজছাত্র গ্রেফতার

১ মে নয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত হল মন্ত্রিসভার বৈঠক

বগুড়া-সিরাজগঞ্জ রেলপথ জুনে উদ্বোধন: রেলমন্ত্রী

মুস্তাফিজ-শান্তদের প্রশংসায় অধিনায়ক মিরাজ