ভিডিও বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ২২ এপ্রিল, ২০২৬, ০৯:৩৫ রাত

প্রকাশ পেয়েই সাড়া ফেলেছে ‘আমরা বেশি গরীব’

প্রকাশ পেয়েই সাড়া ফেলেছে ‘আমরা বেশি গরীব’

অভি মঈনুদ্দীন ঃ দীর্ঘদিন বাংলাদেশের প্রখ্যাত নাটক ও চলচ্চিত্র নির্মাতার সহকারী হিসেবে কাজ করেছেন এই সময়ের তরুন মেধাবী পরিচালক তাইফুর জাহান আশিক। তার একক পরিচালনার প্রথম নাটক ছিলো চঞ্চল চৌধুরী ও শায়লা সাবিকে নিয়ে ‘প্রেমের মরা’।

এরপর ‘জামাই বউয়ের মাথা গরম’, ‘ গ্রামের ভাইরাল বউ’, ‘ অতি চালাক ফ্যামিলি, ‘ বাঁইচা থাইকা লাভ কী’, ‘আমি মরিনাই’,‘ উধাও’, ‘আমার সুন্দরী বউ’সহ আরো বেশকিছু দর্শকপ্রিয় নাটক উপহার দিয়েছেন তিনি। জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম ও অভিনেত্রী হিমিকে নিয়ে এর আগে ‘মাথা গরম জামাই’, ‘আমি মরি নাই’,‘ বাঁইচা থাইকা লাভ কী’ নাটক নির্মাণ করেছেন। আবারো তাদেরকে নিয়ে তিনি নির্মাণ করেছেন বিশেষ নাটক ‘আমরা বেশি গরীব’। নাটকটি রচনা করেছেন আল আমিন স্বপন। ক্যামেরায় ছিলেন শামসুল ইসলাম লেলিন।

এক সপ্তাহ আগে নাটকটি বাংলাভিশনের ইউটিউব চ্যানেলে প্রচার হয়েছে। মাত্র এক সপ্তাহেই ৬০ লক্ষেরও বেশি ভিউয়ার্স উপভোগ করেছেন।

আরও পড়ুন

নাটকটিতে অভিনয় প্রসঙ্গে মোশাররফ করিম বলেন,‘ এই নাটকের গল্পটা বেশ ইন্টারেস্টিং। যাদের শুকরিয়া নাই বা যারা আলহামদুল্লিাহ বলতে পারেনা বা জানেনা তাদের নিয়েই গল্প। সবসময় শুধু এই দম্পতি নাই নাই করে। গরীব সেজে ফাও খাওয়ার ধান্ধা। হিমির সঙ্গে আমার বেশকিছু নাটক করা হয়েছে। অভিনয়ে বেশ সিনসিয়ার এবং ঠিকঠাক মতো অভিনয়টা করতে চায়। দর্শকও তাকে বেশ পছন্দ করে।

নাটকটি প্রচারের পর বেশ ভালো সাড়া পাচ্ছি’ হিমি বলেন,‘ এই নাটকে আমি একজন পেশাদার ভিক্ষুকের চরিত্রে অভিনয় করছি। এর আগে কোনো কোনো নাটকে একটা বা দুইটা দৃশ্যে ভিক্ষুক চরিত্রে অভিনয় করেছি। মোশাররফ ভাই সবসময়ই সবধরনের চরিত্র বেশ সুন্দরভাবেই ফুটিয়ে তোলেন। তাকে দেখে দেখেই অভিনয়ের অনেক কিছু শেখা যায়। নাটকটি এরইমধ্যে প্রচারে আসার পর বেশ সাড়া ফেলেছে।’ 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রকাশ পেয়েই সাড়া ফেলেছে ‘আমরা বেশি গরীব’

পেট্রল-ডিজেলের দাম কমালো চীন

জামালপুরে ১৫ টন সরকারি চালসহ ট্রাক জব্দ, আটক ১

যে মেয়েরা সুন্দর তারা রাজনীতিতে ভালো করবে : ছাত্রলীগকে নিয়ে জুমা

হল প্রশাসনের কাছে শিক্ষার্থীদের পক্ষে ৮ দফা দাবি জানালো শেখ মুজিবুর রহমান হল ছাত্রদল

২৫ এপ্রিল ঢাকায় সমাবেশের ডাক দিল জামায়াত