অবৈধভাবে মজুতকৃত ৫ লাখ ৭৬ হাজার ৯৯৩ লিটার জ্বালানি উদ্ধার
এ পর্যন্ত দেশে অবৈধভাবে মজুতকৃত ৫ লাখ ৭৬ হাজার ৯৯৩ লিটার জ্বালানি তেল উদ্ধার করা হয়েছে।
বুধবার জ্বালানি বিভাগের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, তেলের সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য সারাদেশে ২১ এপ্রিল পরিচালিত অভিযানে মোট ৯ হাজার ২৪৪ লিটার জ্বালানি তেল উদ্ধার করা হয়েছে। সারাদেশে পরিচালিত ৩০৩টি অভিযানে মোট ৬৩টি মামলায় ৩ লাখ ৪৪ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। এ সময় চার হাজার ৯৪ লিটার ডিজেল, ৪১৫ লিটার অকটেন, চার হাজার ৭৩৫ লিটার পেট্রোল উদ্ধার করা হয়।
আরও পড়ুনএছাড়া গত ৩ মার্চ থেকে ২১ এপ্রিল পর্যন্ত ১১ হাজার ১৯৭টি অভিযানে চার হাজার ৫৩টি মামলা এবং ১ কোটি ৮০ লাখ ৯৬ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। মোট ৫৪ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। এ সময় ৩ লাখ ৯০ হাজার ২০৯ লিটার ডিজেল, ৪০ হাজার ৮৪৬ লিটার অকটেন, ৯৭ হাজার ৪৩৮ লিটার পেট্রোল উদ্ধার করা হয়।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক







