তনু হত্যার ১০ বছর পর প্রথম আসামি গ্রেফতার
কুমিল্লার বহুল আলোচিত তনু হত্যা মামলায় দীর্ঘ ১০ বছর পর প্রথমবারের মতো এক সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার ওই সন্দেহভাজন হলেন সিনিয়র ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমান। তাকে আদালতের মাধ্যমে তিন দিনের রিমান্ডে নেয়া হয়েছে।
বুধবার (২২ এপ্রিল) বিকেলে কুমিল্লা সদর আমলি আদালত-১ এর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোমিনুল হক এ রিমান্ডের আদেশ দেন। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) আসামিকে আদালতে হাজির করে রিমান্ড আবেদন করলে শুনানি শেষে আদালত তা মঞ্জুর করেন।
আরও পড়ুনএর আগে মামলার তদন্ত কর্মকর্তা তারিকুল ইসলাম সন্দেহভাজন হাফিজুর রহমানকে তার বাসা থেকে গ্রেফতার করেন। গত ৬ এপ্রিল তদন্ত কর্মকর্তা তিন সন্দেহভাজনের ডিএনএ নমুনা ক্রস-ম্যাচের জন্য আদালতের কাছে অনুমতি চেয়েছিলেন। ওই তিন সন্দেহভাজন হলেন; সার্জেন্ট জাহিদ, ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমান এবং সৈনিক শাহিনুল আলম।
আদালত সূত্র জানায়, বহুল আলোচিত এ মামলায় এখন পর্যন্ত ৮০টি শুনানির দিন নির্ধারণ করা হয়েছে। গত এক দশকে মোট চারটি সংস্থার সাতজন কর্মকর্তা চাঞ্চল্যকর এই মামলার তদন্ত করেছেন।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক








