ভিডিও বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ২২ এপ্রিল, ২০২৬, ০১:১১ দুপুর

পদ্মা নদীতে নৌ পুলিশের ওপর দুর্বৃত্তদের হামলা, গুলিতে পুলিশসহ আহত ৬

পদ্মা নদীতে নৌ পুলিশের ওপর দুর্বৃত্তদের হামলা, গুলিতে পুলিশসহ আহত ৬, ছবি: দৈনিক করতোয়া ।

পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদী পদ্মা নদীতে টহল ডিউটির সময় অজ্ঞাত সন্ত্রাসীদের হামলায় নৌ পুলিশের পাঁচ পুলিশ সদস্যসহ ছয়জন আহত হয়েছেন। 

গতকাল মঙ্গলবার (২১ এপ্রিল) দিবাগত রাত দেড়টার দিকে কুষ্টিয়ার হরিপুর এলাকায় পদ্মা নদীতে টহল ডিউটির সময় এ হামলার ঘটনা ঘটে। এতে লক্ষীকুন্ডা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জসহ পাঁচ পুলিশ সদস্য গুলিবিদ্ধ হয়ে আহত হন। এছাড়া নৌকার মাঝিও আহত হয়েছেন। 
‎হাসপাতালে চিকিৎসাধীন আহত নৌকার মাঝি তুহিন মালথা জানান, নিয়মিত টহল ডিউটি পালনকালে লক্ষীকুন্ডা নৌ ফাঁড়ির একটি দল পদ্মা নদীর কুষ্টিয়া অংশের হরিপুর এলাকায় পৌঁছালে সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালায়। এসময় উভয়পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এতে পাঁচ পুলিশ সদস্য ও নৌকার মাঝি গুলিবিদ্ধ হন। আহতদের তাৎক্ষণিকভাবে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। বর্তমানে আহত সবাই চিকিৎসাধীন রয়েছেন।


আহতরা হলেন-লক্ষীকুন্ডা নৌ ফাঁড়ির ইনচার্জ খন্দকার শফিকুল ইসলাম, পুলিশ সদস্য ইনামুল হক, শাহিনুর হক, নাজমুল হাসান এবং মানিক মিয়া। তারা সবাই একই নৌ ফাঁড়িতে কর্মরত। এদের মধ্যে গুরুতর আহত মানিক মিয়াকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল স্থানান্তর করা হয়েছে।

আরও পড়ুন


আহত লক্ষীকুন্ডা নৌ ফাঁড়ির ইনচার্জ খন্দকার শফিকুল ইসলাম বলেন, আমরা জানতে পারি পদ্মা নদীতে কে বা কারা বালু উত্তোলন করছে। এমন সংবাদের ভিত্তিতে আমরা সেখানে অভিযানে যাই। তাদেরকে বালু উত্তোলন করতে নিষেধ করি। তখন তারা আমাদেরকে গুলি বর্ষণ করে। এতে আমরা পাঁচ পুলিশ সদস্য ও এক নৌকার মাঝি গুলিতে আহত হন। আমরা হাসপাতালে চিকিৎসাধীন আছি। পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পদ্মা নদীতে নৌ পুলিশের ওপর দুর্বৃত্তদের হামলা, গুলিতে পুলিশসহ আহত ৬

৩৬ টাকা কেজি ধান আর ৪৯ টাকায় সিদ্ধ চাল কিনবে সরকার

প্রাথমিকের শিক্ষার্থীরা পাচ্ছে পাটজাত ব্যাগ এবং স্কুল ড্রেস: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

ফাইনালের টিকিট পেল ইন্টার মিলান

প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ স্কাউটসের কার্যনির্বাহী কমিটির সাক্ষাৎ

সরকারের সিদ্ধান্তের আগ পর্যন্ত বাস ভাড়া বৃদ্ধি না করার নির্দেশনা