সিরাজগঞ্জের রায়গঞ্জে অটোচালকের লাশ উদ্ধার
রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে ফুলজোড় নদীর পাড় থেকে জাহের আলী আকন্দ(৬৫) নামে এক অটোভ্যান চালকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। আজ মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে উপজেলার সলঙ্গা থানার কালিকাপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জাহের আলী আকন্দ উপজেলার সলঙ্গা থানার ঘুড়কা ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের বাসিন্দা। তিনি পেশায় একজন অটোভ্যান চালক।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে নদীর পাশে একটি মরদেহ পড়ে থাকতে দেখে গ্রামের লোকজন পুলিশে খবর দেন। পরে থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ শহীদ এম মুনছুর আলী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
নিহতের ছেলে বাবু বলেন, গতকাল সোমবার সন্ধ্যায় তার বাবা অটোভ্যান নিয়ে বাড়ি থেকে বের হন। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। সকালে স্থানীয়দের মাধ্যমে তিনি বাবার মরদেহ উদ্ধারের খবর পান এবং ঘটনাস্থলে ছুটে আসেন।
আরও পড়ুনএবিষয়ে সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম উদ্দিন বলেন, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ জানা যায়নি, তাই ময়নাতদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করা হয়েছে।
মন্তব্য করুন







