ভিডিও শুক্রবার, ১৫ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ২১ এপ্রিল, ২০২৬, ০৮:০১ রাত

নালিতাবাড়ীতে পুত্রবধূকে ধর্ষণ মামলায় শ্বশুর গ্রেফতার

নালিতাবাড়ীতে পুত্রবধূকে ধর্ষণ মামলায় শ্বশুর গ্রেফতার

শেরপুরের নালিতাবাড়ীতে পুত্রবধূকে (২২) ধর্ষণের অভিযোগে আব্দুল ওয়াহাব (৬০) নামে এক শ্বশুরকে গ্রেফতার করা হয়েছে।
 
আজ মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও এলাকা থেকে র‌্যাব ও পুলিশ যৌথ অভিযানে তাকে গ্রেফতার করে। 
 
এর আগে গত ১১ এপ্রিল ধর্ষণের ঘটনায় গত ১৪ এপ্রিল নালিতাবাড়ী থানায় মামলাটি দায়ের করেন ধর্ষিতা।
 
পুলিশ জানায়, উপজেলার রসাইতলা গ্রামের আব্দুল ওয়াহাবের ছেলে সাইফুল ইসলাম শারীরিক প্রতিবন্ধী হওয়ায় ভিক্ষাবৃত্তি করে বেড়ান। গত শনিবার দুপুর দেড়টার দিকে ছেলে সাইফুল ইসলাম বাড়িতে না থাকায় পুত্রবধূকে বড় ছেলে জামালের ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করে। এ সময় আপত্তিকর অবস্থায় প্রতিবেশী এক নারী দেখে ফেললে আশপাশের লোকজন ঘটনাস্থলে এসে আব্দুল ওয়াহাবকে আটক করে। তবে এ সময় শ্বশুর ওয়াহাব কৌশলে পালিয়ে যায়।
পরে মঙ্গলবার (১৪ এপ্রিল) পুত্রবধূ বাদী হয়ে নালিতাবাড়ী থানায় মামলা করেন। দীর্ঘদিন যাবত শ্বশুর ওই পুত্রবধূর সঙ্গে অনৈতিক কর্মকাণ্ড চালিয়ে আসছিল বলে জানিয়েছেন এলাকাবাসী। 
 
থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মালয়েশিয়ায় মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে মাসুদ সাঈদী

ডুয়েটে নতুন ভিসি নিয়োগ প্রত্যাখ্যান করে শিক্ষার্থীদের বিক্ষোভ

আইসিসির মাসসেরা খেলোয়াড় নাহিদ রানা

নেত্রকোনায় পাচারকালে সরকারি ৬৬৭ বস্তা চাল জব্দ, আটক ২

জ্বালানি সহযোগিতায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক সই

সংস্কৃতি কর্মীদের জন্য চালু হচ্ছে বিশেষ কল্যাণ কার্ড: সংস্কৃতি মন্ত্রী