ভিডিও শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ২১ এপ্রিল, ২০২৬ ০৭:৪৩ পিএম

পাবনার ঈশ্বরদীতে অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে শিক্ষার্থী নিহত

পাবনার ঈশ্বরদীতে অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে শিক্ষার্থী নিহত

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: পাবনার ঈশ্বরদীতে চলন্ত সিএনজিচালিত অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে জেসমিন আক্তার রিতু(১৮) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে উপজেলার পাকশী এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহত রিতু উপজেলার মুলাডুলি ইউনিয়নের সরাইকান্দি গ্রামের জাহিদুল ইসলামের মেয়ে। তিনি এ বছর মাদ্রাসা বোর্ডের অধীনে আলিম পরীক্ষার্থী ছিলেন।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, সকালে বাবার সাথে সিএনজিচালিত অটোরিকশায় করে গন্তব্যে যাচ্ছিলেন রিতু। পাকশী এলাকায় পৌঁছালে অসাবধানতাবশত তার ওড়নাটি অটোরিকশার চাকার সাথে পেঁচিয়ে যায়। এতে মুহূর্তের মধ্যে তিনি চলন্ত গাড়ি থেকে ছিটকে সড়কের ওপর পড়ে গুরুতর আহত হন।

আরও পড়ুন

এসময় স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।
ঈশ্বরদী থানার ওসি আসাদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় কন্দাল ফসল গবেষণা কেন্দ্রের ইনচার্জের বিরুদ্ধে তদন্ত শুরু

বগুড়া প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে কোল্ড স্টোরেজে আলু সংরক্ষণ খরচ কমানোর দাবি 

করতোয়া মাল্টিমিডিয়া স্কুল এ্যান্ড কলেজ এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা 

বগুড়ার ধুনটে হুইলচেয়ার পেলেন শতবর্ষী হারানি বেগম

খুলে রাখা হয়েছে তিস্তা ব্যারাজের ৪৪টি জলকপাট

রংপুরে প্রশ্নপত্র ফাঁস ও  জালিয়াতি চক্রের ৬ সদস্য  গ্রেফতার, উপকরণ উদ্ধার