ভিডিও শনিবার, ১৬ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ২১ এপ্রিল, ২০২৬, ০৭:২৭ বিকাল

দিনাজপুর শিক্ষাবোর্ড বাংলা প্রথম পত্রে ১১৭৮ পরীক্ষার্থী অনুপস্থিত একজন বহিষ্কার

দিনাজপুর শিক্ষাবোর্ড বাংলা প্রথম পত্রে ১১৭৮ পরীক্ষার্থী অনুপস্থিত একজন বহিষ্কার

দিনাজপুর জেলা প্রতিনিধি: চলতি এসএসসি পরীক্ষার প্রথমদিনে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড দিনাজপুরের অধীনে বাংলা প্রথম পত্রে ১ হাজার ১৭৮ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। এছাড়াও পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় গাইবান্ধায় এক পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. বোরহান উদ্দিন জানান, দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীন ৮ জেলায় ২৮৩ কেন্দ্রে মোট পরীক্ষার্থী ছিল ১ লাখ ৪১ হাজার ২২০ জন। উপস্থিত পরীক্ষার্থী ছিল ১ লাখ ৪০ হাজার ৪২ জন। অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যার হার ০.৮৩ শতাংশ।

আরও পড়ুন

এ ব্যাপারে পরীক্ষা নিয়ন্ত্রক জানান, বাংলা প্রথম পত্রে বিপুল পরিমাণ পরীক্ষার্থীর অনুপস্থিত দুঃখজনক। তবে পরীক্ষা শেষে কোন স্কুল থেকে কতজন এবং কেন তারা পরীক্ষায় অংশগ্রহণ করেননি তা তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাউকে কষ্ট দিলে তাকে ক্ষমা করে দেবেন: কারিনার বাবার আবেগঘন বার্তা

হামের প্রাদুর্ভাব মোকাবিলায় পরামর্শ দিলেন ডা. তাসনিম জারা

না ফেরার দেশে কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সার

স্বামীকে হত্যার পর দেহ খণ্ডিতের অভিযোগে স্ত্রী আটক

মিরপুর মডেল থানার বিশেষ অভিযানে ৩১ জন গ্রেফতার

বাংলাদেশের প্রার্থিতায় ব্রাজিলের সমর্থন, ব্রিকসে অন্তর্ভুক্তির আশ্বাস