ভিডিও মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ২১ এপ্রিল, ২০২৬, ০৫:৪০ বিকাল

আমিরের স্ত্রীর মনোনয়ন না পাওয়ার কারণ জানাল জামায়াত

বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্যের পক্ষ থেকে জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের প্রার্থীদের মনোনয়ন জমা দিয়েছে। তবে এই তালিকায় জামায়াত আমির ডা. শফিকুর রহমানের স্ত্রী ডা. আমেনা বেগমের নাম অন্তর্ভুক্ত হয়নি।

ডা. আমেনা বেগম এর আগে ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসন-৩১ এর সদস্য ছিলেন। এবারও তার মনোনয়নের বিষয়ে আলোচনা ছিল, কিন্তু শেষ পর্যন্ত তিনি মনোনয়ন পাননি। বিষয়টি নিশ্চিত করেছেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।

তিনি জানান, ‘আমাদের অন প্রিন্সিপাল—এক পরিবারে দুইজন সংসদ সদস্য নয়। অতীতেও আমরা সেটা অ্যালাউ করি নাই। এবারও এটা করা হয় নাই। এটা অন প্রিন্সিপাল আমাদের দলের সিদ্ধান্ত অনুযায়ী আমরা করেছি।’

আরও পড়ুন

জামায়াতের নারী শাখায় অনেক যোগ্য নেতা আছে বলেও উল্লেখ করেন তিনি। হামিদুর রহমান আযাদ বলেন, ‘দলে যোগ্য নারী নেতৃত্বের কোনো সংকট নেই। আমিরের স্ত্রী শুধু হেভিওয়েট নন, তাঁর চেয়ে জামায়াত ইসলামীর ডজন ডজন হেভিওয়েট প্রার্থী আছে।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমিরের স্ত্রীর মনোনয়ন না পাওয়ার কারণ জানাল জামায়াত

ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির মেয়াদ শেষ হচ্ছে কাল

মনে হচ্ছে আমরা দীপু আপার আমলে পরীক্ষা দিচ্ছি : এসএসসি পরীক্ষার্থী

ভূমি-সংশ্লিষ্টদের সেবকের ভূমিকা পালন করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী

চাকরির প্রলোভনে নারী পাচার, গ্রেপ্তার ২

শিক্ষামন্ত্রী ভ*য় না দেখালে আমরা সিরিয়াস হতাম না: এসএসসি পরীক্ষার্থী