ভিডিও মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ২১ এপ্রিল, ২০২৬, ০৩:৫৩ দুপুর

মাগুরায় ১১০ পিস ইয়াবাসহ আটক ১

মাগুরায় ১১০ পিস ইয়াবাসহ আটক ১

মাগুরায় জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ১১০ পিস ইয়াবাসহ মোহাম্মদ মুরাদ হোসেন (৫০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
 
আজ মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে মাগুরা পৌরসভার পারনান্দুয়ালী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ডিবির উপ-পরিদর্শক (এসআই) মেহেদী হাসান।
 
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে পারনান্দুয়ালী এলাকায় নিজ বাড়ির সামনে থেকে মুরাদ হোসেনকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
 
আটক মুরাদ হোসেন পারনান্দুয়ালী শেখপাড়া এলাকার বাসিন্দা।
 
মাগুরা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুন্সি রাসেল জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসরায়েলি বাহিনী ‘পৃথিবীর নিকৃষ্টতম’ : জাতিসংঘের বিশেষ দূত

মাগুরায় ১১০ পিস ইয়াবাসহ আটক ১

রাশিয়ার হয়ে যুদ্ধে প্রাণ গেল মৌলভীবাজারের মুহিবুরের

কুষ্টিয়ায় ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত

পাকিস্তান যাচ্ছে জেডি ভ্যান্স, ইরানের প্রতিনিধি নিয়ে অনিশ্চিয়তা

প্রধানমন্ত্রীর কৃষি উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ