ভিডিও মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ২১ এপ্রিল, ২০২৬, ০৩:২৭ দুপুর

পাকিস্তান যাচ্ছে জেডি ভ্যান্স, ইরানের প্রতিনিধি নিয়ে অনিশ্চিয়তা

পাকিস্তান যাচ্ছে জেডি ভ্যান্স, ইরানের প্রতিনিধি নিয়ে অনিশ্চিয়তা, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন গণমাধ্যম জানিয়েছে, দেশটির ভাইস-প্রেসিডেন্ট জেডি ভ্যান্স আলোচনার জন্য মঙ্গলবার পাকিস্তান যাবেন। মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস তিনটি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, মঙ্গলবার সকালের মধ্যেই ভ্যান্স রওয়ানা হবেন।

এদিকে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন মঙ্গলবার জানিয়েছে যে, পাকিস্তানে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার জন্য এখনো কোনো ইরানি প্রতিনিধিদল রওয়ানা হয়নি। এক প্রতিবেদনে বলা হয়েছে, এখন পর্যন্ত ইরান থেকে পাকিস্তানের ইসলামাবাদের উদ্দেশে কোনো প্রতিনিধিদল রওনা হয়নি; তা মূল প্রতিনিধিদল হোক বা সহায়ক; প্রাথমিক হোক বা দ্বিতীয়।

আরও পড়ুন

সিএনএনকে একাধিক সূত্র জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইরানি প্রতিনিধি দলের মধ্যে দ্বিতীয় দফা আলোচনা আগামীকাল বুধবার ইসলামাবাদে আয়োজনের পরিকল্পনা রয়েছে। সোমবার বিবিসিকে একটি সূত্র জানায়, ভ্যান্সের নেতৃত্বে একটি মার্কিন প্রতিনিধি দল ‘শিগগির’ পাকিস্তান সফরে যাবে। ওই আলোচনায় ইরান অংশ নেবে কি না এ বিষয়ে এখনো তেহরানের কোনো নিশ্চিত বক্তব্য পাওয়া যায়নি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকিস্তান যাচ্ছে জেডি ভ্যান্স, ইরানের প্রতিনিধি নিয়ে অনিশ্চিয়তা

প্রধানমন্ত্রীর কৃষি উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

ভূ-অর্থনৈতিক বলয় : দক্ষিণ এশিয়ার বাইরে এখন পাকিস্তান-আফগানিস্তান

মানিকগঞ্জে এসএসসি পরীক্ষাকেন্দ্রে আকস্মিক পরিদর্শনে শিক্ষামন্ত্রী

মরিনহোর রিয়ালে ফেরা নিয়ে জোর গুঞ্জন

ইরান থেকে ইউরেনিয়াম উদ্ধার কঠিন : ট্রাম্প