ভিডিও মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ২১ এপ্রিল, ২০২৬, ০২:১৬ দুপুর

এক্টিভিস্ট হাসান নাসিমের মুক্তির দাবিতে ছাত্রশক্তির মানববন্ধন 

এক্টিভিস্ট হাসান নাসিমের মুক্তির দাবিতে ছাত্রশক্তির মানববন্ধন, ছবি: সংগৃহীত।

ঢাবি প্রতিনিধি: এক্টিভিস্ট হাসান নাসিমের মুক্তির দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন কর্মসূচি  করেছে জাতীয় ‘ছাত্রশক্তি’। মঙ্গলবার (২১ এপ্রিল )দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে  এ  মানববন্ধন  শুরু হয়।  মানববন্ধনে অংশগ্রহণকারী নেতাকর্মীরা  বলেন “হাসান নাসিমের মুক্তি চাই”, “মতপ্রকাশের স্বাধীনতা হরণ চলবে না”, “অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াও”—এমন নানা স্লোগান দিতে থাকেন তারা।

বক্তারা অভিযোগ করেন, হাসান নাসিমকে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছে এবং তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো ভিত্তিহীন। তারা বলেন, একজন সচেতন নাগরিক ও অ্যাক্টিভিস্ট হিসেবে তিনি সামাজিক ও নাগরিক অধিকার নিয়ে সোচ্চার ছিলেন, আর সেই কারণেই তাকে টার্গেট করা হয়েছে।

ছাত্রশক্তির নেতারা বলেন, “একজন নাগরিকের মতপ্রকাশের অধিকার সংবিধান স্বীকৃত। সেই অধিকার প্রয়োগের জন্য কাউকে গ্রেপ্তার করা হলে তা গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী।” তারা অবিলম্বে হাসান নাসিমের নিঃশর্ত মুক্তি এবং তার বিরুদ্ধে দায়ের করা সব মামলা প্রত্যাহারের দাবি জানান।

আরও পড়ুন

বক্তারা আরও বলেন, সাম্প্রতিক সময়ে ভিন্নমত দমনের প্রবণতা বেড়েছে, যা দেশের শিক্ষাঙ্গন ও গণতান্ত্রিক পরিবেশের জন্য অশনিসংকেত। তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দাবি আদায় না হলে সারাদেশের শিক্ষার্থীদের সম্পৃক্ত করে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।

 মানববন্ধনে কয়েকজন সাধারণ শিক্ষার্থীও বক্তব্য রাখেন। তারা বলেন, “আজ হাসান নাসিম, কাল হয়তো আমাদের মধ্য থেকেই কেউ একই ধরনের পরিস্থিতির শিকার হতে পারে। তাই এখনই অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়া জরুরি।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক্টিভিস্ট হাসান নাসিমের মুক্তির দাবিতে ছাত্রশক্তির মানববন্ধন 

আট মৌসুম পর প্রিমিয়ার লিগ থেকে অবনমন উলভসের

হাঙ্গেরিতে এলেই নেতানিয়াহুকে গ্রেফতারের হুঁশিয়ারি

২০২৬ বিশ্বকাপ ব্রাজিলের শিরোপা পুনরুদ্ধারের উপযুক্ত সময় : কাফু

জ্বালানি দামের সঙ্গে সমন্বয় করে পরিবহন ভাড়া নির্ধারণ হবে : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

নাহিদের ১৪০ কিমি গতির বল দেখে হতবাক কেলি