ভিডিও সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ২০ এপ্রিল, ২০২৬, ১০:২৭ রাত

নওগাঁর মান্দায় ইয়াবা ও গাঁজাসহদুই মাদক কারবারি গ্রেফতার

নওগাঁর মান্দায় ইয়াবা ও গাঁজাসহদুই মাদক কারবারি গ্রেফতার

মান্দা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মান্দায় মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। উপজেলার ভারশোঁ ও দেলুয়াবাড়ি এলাকায় অভিযান চালিয়ে মাদকসহ তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন- ভারশোঁ পশ্চিমপাড়া গ্রামের আবুল কাসেমের ছেলে আমিনুল ইসলাম ওরফে আমিন (৩৮) এবং দেলুয়াবাড়ি মধ্যপাড়া গ্রামের মৃত পিয়ার বক্সের ছেলে বেলাল হোসেন (৩৫)। পুলিশ সূত্রে জানা গেছে, গত রোববার রাত ৯টার দিকে ভারশোঁ বাজারে ইয়াবা বেচাকেনার সময় অভিযান চালিয়ে ১৪০পিস ইয়াবাসহ আমিনকে গ্রেফতার করা হয়।

অপর অভিযানে আজ সোমবার (২০ এপ্রিল) বেলা ১১টার দিকে দেলুয়াবাড়ি বাজারে ফয়েজ অটোমিলের সামনে থেকে ১৪০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয় বেলাল হোসেন নামের এক মাদক ব্যবসায়ীকে। মান্দা থানার উপ-পরিদর্শক শাহ আলম, উপ-পরিদর্শক ওয়াদুদ তালুকদার ও উপ-পরিদর্শক নাজমুল হকের নেতৃত্বে এসব অভিযান পরিচালনা করা হয়।

আরও পড়ুন

এ প্রসঙ্গে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে নওগাঁ কারাগারে পাঠানো হয়েছে। এছাড়াও মাদক নির্মূলে থানা পুলিশের এ ধরণের অভিযান চলমান থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নওগাঁর মান্দায় ইয়াবা ও গাঁজাসহদুই মাদক কারবারি গ্রেফতার

দিনাজপুরে নিজ বাসায় আগুনে পুড়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

পাবনার ভাঙ্গুড়ায় আধাকেজি গাঁজাসহ ব্যবসায়ী আটক

নওগাঁর মান্দায় নিম্নমানের উপকরণে রাস্তা নির্মাণের অভিযোগ, কাজ বন্ধ

সিরাজগঞ্জে ভালবাসায় সিক্ত হলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সিডব্লিউএফ'র উদ্যোগে ওর্য়াকশপ ও সার্টিফিকেট প্রদান অনুষ্ঠিত