ভিডিও সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ২০ এপ্রিল, ২০২৬, ১০:১২ রাত

পাবনার ভাঙ্গুড়ায় আধাকেজি গাঁজাসহ ব্যবসায়ী আটক

পাবনার ভাঙ্গুড়ায় অধাকেজি গাঁজাসহ ব্যবসায়ী আটক

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি: পাবনার ভাঙ্গুড়ায় থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে সদরের বাসস্ট্যান্ড এলাকা থেকে আধাকেজি গাঁজা, নগদ ১২ হাজার ৪শ’ টাকাসহ রিফাত হোসেন(৩০)নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

গতকাল রোববার বেলা ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এসআই আল-আমিন হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে সদরের  বাসস্ট্যান্ড থেকে রেললাইনপাড়ার রেজাউলের ছেলে মাদক ব্যবসায়ী রিফাত হোসেনকে আটক করে। এ সময় তার দেহ তল্লাশি করে অধাগেজি গাঁজা (৫০০ গ্রাম) ও নগদ ১২হাজার ৪শ’ নগদ টাকা পুলিশ উদ্ধার শেষে জব্দ করে।

পুলিশ জানায়, ভাঙ্গুড়া বাসস্ট্যান্ড সংলগ্ন আব্দুস সালাম ব্যাপারীর বাড়ির সামনের গলিতে মাদক ব্যবসায়ী ও সেবীরা মাদক ক্রয়-বিক্রয় করছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে দুই ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাৎক্ষণিক ধাওয়া করে রিফাত হোসেনকে আটক করা হলেও ভাঙ্গুড়া মসজিদপাড়ার রফিকুল ইসলামের ছেলে রিয়াদ হোসেন (৩৫)পালিয়ে যায়।

আরও পড়ুন

এবিষয়ে ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সাকিউল আযম জানান, সোমবার ভাঙ্গুড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে অপরাধীকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাবনার ভাঙ্গুড়ায় আধাকেজি গাঁজাসহ ব্যবসায়ী আটক

নওগাঁর মান্দায় নিম্নমানের উপকরণে রাস্তা নির্মাণের অভিযোগ, কাজ বন্ধ

সিরাজগঞ্জে ভালবাসায় সিক্ত হলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সিডব্লিউএফ'র উদ্যোগে ওর্য়াকশপ ও সার্টিফিকেট প্রদান অনুষ্ঠিত

ইসরায়েলের কথায় নয়, স্বেচ্ছায় ইরান যুদ্ধে জড়িয়েছি : ট্রাম্প

টাঙ্গাইলে বস্তাবন্দি অর্ধগলিত নারী ও নবজাতকের মরদেহ উদ্ধার