ভিডিও সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ২০ এপ্রিল, ২০২৬, ০৯:৪৬ রাত

ইসরায়েলের কথায় নয়, স্বেচ্ছায় ইরান যুদ্ধে জড়িয়েছি : ট্রাম্প

ইসরায়েলের কথায় নয় বরং স্বেচ্ছায় ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়িয়েছেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমালা হ্যারিসের ট্রাম্পকে নিয়ে করা মন্তব্যের প্রেক্ষিতে এ কথা বলেন তিনি।

সোমবার (২০ এপ্রিল) সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ইসরায়েল আমাকে ইরানের বিরুদ্ধে যুদ্ধ করতে রাজি করায়নি। ৭ অক্টোবরের ফলাফলই আমার আজীবনের ধারণাকে আরও দৃঢ় করেছে যে, ইরানের কাছে কখনোই পারমাণবিক অস্ত্র থাকতে দেওয়া যাবে না।

এর আগে সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ তুলে বলেছিলেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এমন এক যুদ্ধে জড়িয়েছেন, যা যুক্তরাষ্ট্রের জনগণ চায় না।

তিনি বলেন, ট্রাম্প এমন এক যুদ্ধে জড়িয়েছেন, যেখানে তাকে জড়িয়েছেন নেতানিয়াহু। এ যুদ্ধ আমেরিকার সেনাদের ঝুঁকিতে ফেলেছে।

আরও পড়ুন

উল্লেখ্য, ২০২৩ সালের সাতই অক্টোবর ইসরায়েলে হামলা চালায় হামাস। এ হামলার ঘটনাকে কেন্দ্র করেই টানা দুই বছর গাজায় যুদ্ধ চলছে।

হামাসের ওই হামলায় ১,২০০ জনেরও বেশি মানুষ নিহত হন এবং আরও ২৫১ জনকে জিম্মি করে গাজায় নিয়ে যাওয়া হয়েছিল। এটি ছিল হলোকাস্টের পর থেকে ইহুদিদের জন্য এক দিনে সবচেয়ে ভয়াবহ হত্যাযজ্ঞের ঘটনা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসরায়েলের কথায় নয়, স্বেচ্ছায় ইরান যুদ্ধে জড়িয়েছি : ট্রাম্প

টাঙ্গাইলে বস্তাবন্দি অর্ধগলিত নারী ও নবজাতকের মরদেহ উদ্ধার

হাম ও হামের উপসর্গে দেশে আরও ৩ শিশুর মৃত্যু

বগুড়ার শেরপুরে পরিত্যক্ত কুয়া থেকে ১৫ দিন পর দুই শিয়ালের বাচ্চা উদ্ধার

পহেলা বৈশাখ থেকে এক সপ্তাহ স্টেজ শো’তে ব্যস্ত মিতালী

এবার সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন সাবিরা সুলতানা