কোন কাপটি আপনার পছন্দ? উত্তরই জানাবে আপনার কোন গুণটি সবাই ভালোবাসে
আমাদের প্রতিটি পছন্দের আড়ালে লুকিয়ে থাকে এক একটি গল্পের প্রতিচ্ছবি। এমনকি একটি সাধারণ কাপ বাছাই করার মধ্য দিয়েও বেরিয়ে আসতে পারে আপনার চরিত্রের বিশেষ কোনো দিক। আজকের এই বিশেষ পরীক্ষার মাধ্যমে আমরা খুঁজে দেখব আপনার ব্যক্তিত্বের সেই জাদুকরী শক্তিটি ঠিক কী, যার কারণে মানুষ আপনাকে ভালো না বেসে পারে না।
যেভাবে এই মজার পরীক্ষাটি করবেন
ছবিতে তিনটি কাপের ছবি আছে। ছবির একটি সাদামাটা বেইজ কাপ, একটি চায়ের কাপ সঙ্গে পিরিচ, আরেকটি হার্ট প্রিন্ট কাপ। এর মধ্যে যেটি প্রথমে আপনার ভালো লাগে, সেটিই আপনার উত্তর। আপনার সুবিধার জন্য ছবিতে কাপের ছবি দেয়া হয়েছে।
১. সাদামাটা বেইজ কাপ
যদি আপনার পছন্দ হয় এই সাধারণ কাপটি, তাহলে আপনি সেই মানুষ, যাকে সবাই সমস্যায় পড়লে খোঁজে। আপনার আত্মবিশ্বাস ভেতর থেকে আসে, বাহ্যিক চাকচিক্যে নয়।
আপনার বৈশিষ্ট্য: আপনি শান্ত, বাস্তববাদী এবং পরিস্থিতি যতই জটিল হোক, নিজেকে স্থির রাখতে পারেন।
মানুষ আপনাকে কেন ভালোবাসে: আপনার নির্ভরযোগ্যতা। আপনি চুপচাপ থেকেও আশপাশের মানুষকে নিরাপত্তা দেন। আপনার উপস্থিতিই অনেক সময় ভরসা জোগায়।
২. পিরিচসহ চায়ের কাপ
এই কাপটি বেছে নিলে বোঝা যায়, আপনি জীবনের ছোট ছোট মুহূর্তগুলো উপভোগ করতে জানেন। আপনার কাছে প্রতিটি কাজের মধ্যেই এক ধরনের সৌন্দর্য আছে।
আপনার বৈশিষ্ট্য: আপনি সূক্ষ্ম বিষয় খেয়াল করেন কারও মনের পরিবর্তন, পরিবেশের আবহ সবকিছুই আপনার চোখ এড়িয়ে যায় না।
মানুষ আপনাকে কেন ভালোবাসে: আপনার রুচি আর পরিপাটি ভাব। আপনি সাধারণ মুহূর্তকেও বিশেষ করে তুলতে পারেন।
আরও পড়ুনগোপন দিক: আপনার নিজের এবং অন্যদের জন্য প্রত্যাশা একটু বেশি থাকে, কারণ আপনি ‘মোটামুটি’তে বিশ্বাস করেন না আপনি সেরাটা চান।
৩. হার্ট প্রিন্ট কাপ
এই কাপটি যদি আপনার পছন্দ হয়, তাহলে আপনি আবেগপ্রবণ এবং হৃদয়বান একজন মানুষ। আপনি ভালোবাসা প্রকাশ করতে কখনও দ্বিধা করেন না।
আপনার বৈশিষ্ট্য: আপনি যত্নশীল, উষ্ণ এবং সম্পর্ককে গুরুত্ব দেন। ছোট ছোট বিষয় যেমন জন্মদিন মনে রাখা বা খোঁজ নেওয়া আপনার কাছে গুরুত্বপূর্ণ।
মানুষ আপনাকে কেন ভালোবাসে: আপনি মানুষকে বিশেষ অনুভব করাতে পারেন। আপনার আন্তরিকতা আর সহজ সরল ভালোবাসা সবাইকে ছুঁয়ে যায়।
গোপন দিক: সংবেদনশীল হওয়ার কারণে মাঝে মাঝে কষ্ট পান, তবে সেই একই কারণে আপনি আনন্দও অন্যদের চেয়ে অনেক গভীরভাবে অনুভব করেন।
এ ধরনের টেস্ট আসলে আমাদের অবচেতন মনের প্রতিফলন। আপনি যেই কাপই বেছে নিন না কেন আপনি হয়তো স্থির, সূক্ষ্ম পর্যবেক্ষক, বা আবেগে ভরা একজন মানুষ।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া
মন্তব্য করুন









