ভিডিও সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ২০ এপ্রিল, ২০২৬, ০৭:৩২ বিকাল

“বাংলাদেশে প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ” শীর্ষক কর্মশালা আয়োজন করল এমটিবি

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি) তাদের ট্রেনিং ইনস্টিটিউটের মাধ্যমে এমএনসি ব্যাংকিং ডিপার্টমেন্টের সহযোগিতায় “বাংলাদেশে প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ” শীর্ষক একটি কর্মশালা সফলভাবে আয়োজন করেছে। এপ্রিল ০৮, ২০২৬ তারিখে অনুষ্ঠিত এই কর্মশালায় নীতিনির্ধারক, নিয়ন্ত্রক সংস্থা, বিদেশি বিনিয়োগকারী এবং ব্যবসায়িক নেতৃবৃন্দসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশীজন অংশগ্রহণ করেন। কর্মশালায় বাংলাদেশের বিনিয়োগ পরিবেশ শক্তিশালীকরণ এবং টেকসই বৈদেশিক প্রত্যক্ষ বিনিয়োগ (FDI) আকর্ষণের কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী, এমপি, সভাপতি, বাংলাদেশ-চায়না কালচারাল, ইকোনমিক অ্যান্ড মাস কমিউনিকেশন সেন্টার (BCCEMCC) এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বাণিজ্যমন্ত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। তিনি তাঁর বক্তব্যে নীতিগত ধারাবাহিকতা, অবকাঠামো উন্নয়ন এবং আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের মাধ্যমে বাংলাদেশের বৈদেশিক বিনিয়োগ সম্ভাবনাকে কাজে লাগানোর উপর গুরুত্বারোপ করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়াউর রহমান, ব্যবস্থাপনা পরিচালক, বে গ্রুপ এবং মাননীয় প্রধানমন্ত্রীর বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের সদস্য। তিনি ব্যবসা পরিচালনার সহজীকরণ, বিনিয়োগকারীদের আস্থা জোরদার এবং দেশি-বিদেশি বিনিয়োগকারীদের মধ্যে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে বাস্তবধর্মী মতামত তুলে ধরেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সৈয়দ মাহবুবুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি। তিনি বিদেশী বিনিয়োগ সহজতর করা এবং টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধিতে আর্থিক প্রতিষ্ঠানের ভূমিকা তুলে ধরেন।

আরও পড়ুন

কর্মশালায় প্রখ্যাত চীনা ও জাপানি  বিনিয়োগকারী এবং বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দও অংশগ্রহণ করেন। তারা নীতিগত সংস্কার, বিনিয়োগ সহায়তা এবং বাংলাদেশের উদীয়মান সম্ভাবনা বিষয়ে তাদের অভিজ্ঞতা ও মতামত উপস্থাপন করেন।

এমটিবির শাখা ব্যবস্থাপক, সিনিয়র রিলেশনশিপ ম্যানেজার এবং বিভিন্ন বিভাগের প্রধানরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন, যা কর্মশালাটিকে জ্ঞান বিনিময় ও পেশাগত সম্পৃক্ততার একটি প্রাণবন্ত প্ল্যাটফর্মে পরিণত করে।

অনুষ্ঠানের সমাপ্তিতে এমটিবি হোলসেল ব্যাংকিং ডিভিশনের প্রধান মোহাম্মদ মামুন ফারুক ধন্যবাদ জ্ঞাপন করেন । তিনি উপস্থিত সকল সম্মানিত অতিথি ও অংশগ্রহণকারীদের মূল্যবান উপস্থিতি ও অবদানের জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

“বাংলাদেশে প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ” শীর্ষক কর্মশালা আয়োজন করল এমটিবি

বগুড়ার শিবগঞ্জে একরাতে সাত বাড়িতে সিঁধ কেটে চুরি, আতঙ্কে গ্রামবাসী

মিয়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই বোটসহ ১১ জন আটক

কাল থেকে শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা

রাজনীতিতে আমার কেবল শুরু: চমক

ডেকো ফুডসে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ