দিনাজপুরের কাহারোলে ব্রিজ আছে, রাস্তা নেই
কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের কাহারোলে ব্রিজ আছে রাস্তা নেই। নির্মাণ কাজে ব্যয় করা হয়েছে মোটা অংকের অর্থ। উপজেলা সদরের ১শত থেকে ১৫০ গজ দূরে জল ডারার উপর নির্মাণ করা হয় একটি ফুট ব্রিজ। কিন্তু ব্রিজ নির্মাণ করা হলেও নেই এর কোনো ব্যবহার বা সাধারণ মানুষ জনের চলাচল। নেই কোনো রাস্তা। এই ব্রিজের দক্ষিণ পাশ দিয়ে রয়েছে যাতায়াতের জন্য একটি রাস্তা।
আর উত্তর পাশে নেই তেমন জায়গা। তারপরও নির্মাণ করা হয় এই ব্রিজটি। স্ব-চোখে না দেখলে হয়তো কারও বিশ্বাস হবে না, ব্রিজটির নির্মাণের পর থেকে আজ পর্যন্ত দিনের পর দিন নির্মাণকৃত ব্রিজটি দাঁড়িয়ে আছে দু-ডানা মেলে। কিন্তু কেউ আজ পর্যন্ত ব্রিজটি দিয়ে চলাচল বা যাতায়াত করতে পারি নি বলে কয়েকজন প্রত্যক্ষদশী জানিয়েছেন।
আবার অনেকেই মন্তব্য করেছেন, ব্যবহার না করা ব্রিজটি নির্মাণে যে অর্থ ব্যয় করা হয়েছে তা দিয়ে উপজেলার যেকোনো ইউনিয়নের গ্রাম-গঞ্জে অনেক গুরুত্বপূর্ণ স্থানে ব্রিজ নির্মাণ করে দিলে জনসাধারণের অনেক উপকারে আসত।
আরও পড়ুনখোঁজ নিয়ে জানা যায়, সম্ভবত ২০১৫ সালের দিকে সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচি(এডিপি’র) অর্থায়নে মোটা অংকের বিনিময়ে নির্মাণ করা হয় উপজেলা সদরের নিকটতম জল ডারার উপর ব্রিজটি। এই দিকে নাম প্রকাশের অনিচ্ছুক স্থানীয় কয়েকজন ব্যক্তি জানান, ব্রিজটি নির্মাণ করা হয় সাবেক সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপালের কয়েক শতক জমির পাশে, ওই জমিতে নাকি ভবিষ্যতে তিনি পাকা স্থাপনা গড়ে তুলবেন।
সেই কারণে সাবেক সংসদ সদস্যর নির্দেশক্রমে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি’র) বাস্তবায়নে জল ডারার উপর নির্মাণ করা হয়েছে এই ব্রিজটি। বিষয়টি নিয়ে আজ রোববার (১৯ এপ্রিল) সকালে উপজেলা প্রকৌশলী ফিরোজ আহমেদকে মোবাইল ফোনের মাধ্যমে যোগাযোগ করা হলে তিনি জানান, ওই ব্রিজের বিষয়ে আমার কাছে কোনো তথ্য নেই এবং আমার জানা নেই বলে তিনি এই প্রতিনিধিকে জানিয়েছেন।
মন্তব্য করুন







