ভিডিও রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ১৯ এপ্রিল, ২০২৬, ১১:৩০ রাত

নাটোরের সিংড়ায় এক রাতে ছয়টি ট্রান্সফরমার চুরি

নাটোরের সিংড়ায় এক রাতে ছয়টি ট্রান্সফরমার চুরি

সিংড়া (নাটোর) প্রতিনিধি : নাটোরের সিংড়া উপজেলার তাজপুর ইউনিয়নের শহরবাড়ি উত্তর ফসলের মাঠে নেমে এসেছে চরম হতাশা। এক রাতের ব্যবধানে সেখান থেকে সেচ মোটরের ৬টি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি হয়ে যাওয়ার ঘটনায় বিপাকে পড়েছেন স্থানীয় কৃষকরা। গতকাল শনিবার দিবাগত রাতে উপজেলার তাজপুর ইউনিয়নের শহরবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

এবারত আলী বলেন, গতকাল শনিবার রাতের কোনো এক সময়ে সংঘবদ্ধ চোরেরা পরিকল্পিতভাবে মাঠে পোলে স্থাপিত সেচ মোটরের ট্রান্সফরমারগুলো খুলে নিয়ে যায়। সকালে কৃষকরা জমিতে গিয়ে ট্রান্সফরমারগুলো না পেয়ে হতভম্ব হয়ে পড়েন।

স্থানীয় কৃষকদের দাবি, এ ট্রান্সফরমারগুলোই ছিল তাদের ফসলের একমাত্র ভরসা। বোরো মৌসুমে সেচের জন্য এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। হঠাৎ করে ট্রান্সফরমার চুরি হয়ে যাওয়ায় শেষ সময়ে ফসল নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন তারা।

আরও পড়ুন

ভুক্তভোগী লুৎফর জানান, একটি ট্রান্সফরমারের মূল্য অনেক, সেখানে একসাথে ৬টি চুরি হওয়ায় তাদের বড় ধরণের আর্থিক ক্ষতির মুখে পড়তে হয়েছে। তারা দ্রুত ট্রান্সফরমারগুলো উদ্ধার এবং দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

তাজপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু হানিফ বলেন, সকালে ৬টি ট্রান্সফরমার চুরির খবর পাবার সাথে সাথে স্থানীয় প্রশাসনকে বিষয়টি জানানো হয়েছে। এবিষয়ে সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, উপজেলা ব্যাপী ঘটে যাওয়া এমন ঘটনার বেশ কিছু লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত চলমান রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাটোরের সিংড়ায় এক রাতে ছয়টি ট্রান্সফরমার চুরি

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মাদকাসক্ত স্বামীর পিটুনিতে প্রাণ গেল গৃহবধূর

বগুড়ায় জীবনের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন

দেশের ১৩তম সিটি কর্পোরেশন হচ্ছে বগুড়া পৌরসভা, এবার উন্নয়ন বৈষম্য থেকে মুক্তি চান বর্ধিত এলাকার মানুষ

বগুড়ায় ফ্যানের বক্সে মিলল ৩২শ’ পিস ইয়াবা গ্রেফতার ১

বগুড়া শহর জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত