ভিডিও রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ১৯ এপ্রিল, ২০২৬, ০৭:০৭ বিকাল

ভারতের হাই কমিশনার হয়ে বাংলাদেশে আসছেন সাবেক মন্ত্রী দীনেশ ত্রিবেদী

দীনেশ ত্রিবেদী

ভারতের সাবেক কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা দীনেশ ত্রিবেদীকে বাংলাদেশে দেশটির পরবর্তী হাই কমিশনার হিসেবে পাঠানোর পরিকল্পনা করেছে নয়াদিল্লি- এমনটাই জানিয়েছে ভারতীয় গণমাধ্যম।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, দীর্ঘ সময় পর কোনো পেশাদার কূটনীতিকের বদলে একজন রাজনীতিবিদকে ঢাকায় এই গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োগ দিতে যাচ্ছে ভারত সরকার। বর্তমানে বাংলাদেশে দায়িত্ব পালনরত হাই কমিশনার প্রণয় ভার্মার স্থলাভিষিক্ত হবেন ত্রিবেদী।

২০২২ সালের সেপ্টেম্বর থেকে ঢাকায় দায়িত্বে থাকা প্রণয় ভার্মাকে ইতোমধ্যে বেলজিয়াম ও ইউরোপীয় ইউনিয়নে ভারতের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগের ঘোষণা দেওয়া হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার ৭৫ বছর বয়সী দীনেশ ত্রিবেদীকে এই পদে মনোনীত করেছে। তবে তার নিয়োগ কার্যকর হতে হলে বাংলাদেশের অনুমোদন প্রয়োজন।

আরও পড়ুন

আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়েছে, পশ্চিমবঙ্গের নির্বাচন শেষ হওয়ার পর যদি কোনো পরিবর্তন না আসে, তাহলে তাকে ঢাকায় পাঠানোর আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হবে।

উল্লেখ্য, ২০২৪ সালের আগস্টে রাজনৈতিক পটপরিবর্তনের পর বাংলাদেশ-ভারত সম্পর্ক কিছুটা অবনতি ঘটে। পরবর্তীতে বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকার ক্ষমতায় আসার পর দুই দেশের সম্পর্ক পুনরুদ্ধারের উদ্যোগ শুরু হয়। এই প্রেক্ষাপটে দীনেশ ত্রিবেদীর নিয়োগকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতের হাই কমিশনার হয়ে বাংলাদেশে আসছেন সাবেক মন্ত্রী দীনেশ ত্রিবেদী

সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীর মৃত্যু

ফরিদপুরে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে দোকান-বাড়ি ভাঙচুর, আহত ২০

টাইম ম্যাগাজিনের প্রভাবশালী তালিকায় রণবীর কাপুর

বরিশালে অবৈধভাবে মজুত করা ২ হাজার লিটার জ্বালানি জব্দ

সমাজ থেকে দুর্নীতি ও স্বজনপ্রীতি জিরো পর্যায়ে পৌঁছাতে হবে : ডেপুটি স্পিকার