ভিডিও রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ১৯ এপ্রিল, ২০২৬, ০২:১৯ রাত

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি করায় সরকারকে সাধুবাদ জানালো মালিক সমিতি

ছবি: সংগৃহীত, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি করায় সরকারকে সাধুবাদ জানালো মালিক সমিতি

দেশের বাজারে জ্বালানি তেলের দাম সমন্বয়ের সরকারি সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ পেট্রোল পাম্প মালিক সমিতি। রোববার (১৯ এপ্রিল) এক বার্তায় সংগঠনটি জানায়, বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দাম সমন্বয় করায় তারা সরকারকে সাধুবাদ জানাচ্ছে।

বার্তায় আরও বলা হয়, এ সিদ্ধান্তের ফলে জ্বালানি তেলের মজুত প্রবণতা কমবে এবং বিক্রিতে স্বচ্ছতা বাড়বে বলে তারা মনে করে।

আরও পড়ুন

এর আগে শনিবার (১৮ এপ্রিল) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ জানায়, আন্তর্জাতিক বাজারের সঙ্গে মিল রেখে দেশে ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। নতুন দরে ডিজেল লিটারপ্রতি ১০০ টাকা থেকে বেড়ে ১১৫ টাকা, অকটেন ১২০ টাকা থেকে ১৪০ টাকা, পেট্রোল ১১৬ টাকা থেকে ১৩৫ টাকা এবং কেরোসিন ১৩০ টাকা নির্ধারণ করা হয়েছে। পরে এ বিষয়ে প্রজ্ঞাপনও জারি করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি করায় সরকারকে সাধুবাদ জানালো মালিক সমিতি

হামজাকে দর্শকের আপত্তিকর মন্তব্য, প্রতিবাদ করায় পেলেন কার্ড

জাবির হলে মাদক সেবনরত অবস্থায় নারী শিক্ষার্থীক আটক

লিবিয়া উপকূলে বাংলাদেশিসহ ১৭ অভিবাসীর মরদেহ উদ্ধার

মঞ্জুরের আরও কঠোর শাস্তি চান জাহানারা

কালবৈশাখী ঝড়ে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ