বগুড়ার আদমদীঘিতে বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবনে বিধবার আত্মহত্যা
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : আদমদীঘিতে পারিবারিক কলহের জেরে মোছেদা বিবি (৭৪) নামের এক বিধবা বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবন করে আত্মহত্যা করেছেন। তিনি উপজেলার ছোট জিনইর গ্রামের মৃত জামাল উদ্দিন প্রামানিকের স্ত্রী। আজ শনিবার (১৮ এপ্রিল) সকালে তিনি বাড়ি থেকে বের হয়ে এসে উপজেলা সদরের গোড়গ্রাম রাস্তার পাশে আত্মহত্যা করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ শনিবার (১৮ এপ্রিল) সকালে মোছেদা বিবি পারিবারিক কলহের জের ধরে অভিমান করে বাড়ি থেকে আদমদীঘি বাজারে আসেন। এরপর সকাল সাড়ে ১০টায় গোড়গ্রাম রাস্তার পাশে বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবন করে অসুস্থ হয়ে পড়েন।
আরও পড়ুনস্থানীয় লোকজন দেখতে পেয়ে তাকে উদ্ধার করে প্রথমে আদমদীঘি হাসপাতালে ও পরে বগুড়া হাসপাতালে নেয়ার পথে দুপুর ১২টায় তিনি মারা যান। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া জানান, মৃত ব্যক্তির স্বজনরা বাদি না হওয়ায় পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
মন্তব্য করুন









