জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহ-সভাপতি রাশেদ প্রধান বলেছেন, বর্তমান সরকারের নানা ব্যর্থতায় সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আর তীব্র বিদ্যুৎ সংকটে জনজীবন বিপর্যস্ত।
সরকারের সমালোচনা করলে নির্যাতনের শিকার হতে হয়: রাশেদ প্রধান
শনিবার (১৮ এপ্রিল) বিকেলে রাজধানীর বিজয়নগর পানির ট্যাংকি মোড়ে ১১ দলীয় ঐক্য আয়োজিত এক গণমিছিলে তিনি এসব কথা বলেন।
‘গণভোটের রায় বাস্তবায়ন, জ্বালানি সংকট নিরসন ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণসহ জনদুর্ভোগ লাঘবের' দাবিতে এই কর্মসূচি পালিত হয়।
রাশেদ প্রধান বলেন, দেশের গ্রাম অঞ্চলে এখন গড়ে ১২ থেকে ১৮ ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ থাকছে না। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষের দিন খুব কষ্টে কাটছে।
আরও পড়ুন
নিজের প্রাণনাশের হুমকির প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, আমাকে যারা প্রতিদিন প্রতিনিয়ত হত্যার হুমকি দিচ্ছেন, তাদের স্পষ্ট করে জানিয়ে দিতে চাই বাংলাদেশের মানুষের সাথে বেইমানি করে দিল্লির সামনে মাথা নত করে আপনাদের মতো প্রতিদিন ধুঁকে ধুঁকে মরব না। আল্লাহ নির্ধারিত সময়েই মৃত্যু দেবেন। তার আগ পর্যন্ত ইনসাফের লড়াই চালিয়ে যাব।
জুলাই সানদ ও গণভোটের রায় প্রসঙ্গে তিনি বলেন, আজকের এই সমাবেশ থেকে স্পষ্ট বার্তা দিতে চাই এই সরকার গণরায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন করবে না। তাই লড়াইয়ের মাধ্যমেই তাদের বাধ্য করতে হবে।
গণমিছিল কর্মসূচিতে বক্তব্য রাখেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব বিল্লাল মিয়াজি, বাংলাদেশ খেলাফত মজলিসের সাংগঠনিক সম্পাদক এনামুল হক, আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সহ সভাপতি মেজর (অব.) ডা আবদুল ওহাব মিনার, বাংলাদেশ লেবার পার্টির মহাসচিব খন্দকার মিরাজুল ইসলাম, বাংলাদেশ নেজামি পার্টির মুসাবিন এজাহার, খেলাফত মজলিসের নায়েবে আমীর মাওলানা আহমদ আলী কাসেমী প্রমুখ।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক
_medium_1776519221.jpg)

_medium_1776514795.jpg)





