ভিডিও শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ১৬ এপ্রিল, ২০২৬, ০৩:০০ দুপুর

গণতন্ত্রের প্রতি সাধারণ মানুষের আগ্রহ বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে : স্পিকার

গণতন্ত্রের প্রতি সাধারণ মানুষের আগ্রহ বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে : স্পিকার, ছবি: সংগৃহীত।

গণতন্ত্র ছাড়া বাংলাদেশের মুক্তি বা সমৃদ্ধি অর্জন সম্ভব নয় বলে জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

আজ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বরিশাল সার্কিট হাউসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। স্পিকার বলেন, রাজনীতির একটি ইতিবাচক দিক তিনি লক্ষ্য করছেন। সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বেড়েছে এবং গণতন্ত্রের প্রতি তাদের আগ্রহ বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, গত ১৬ বছরের স্বৈরশাসনের পর ছাত্র-জনতা, অভিভাবক ও সাধারণ মানুষ রাজপথে নেমে যেভাবে মাফিয়াতন্ত্রের অবসান ঘটিয়েছে, তা বাংলাদেশের ইতিহাসে এক গৌরবময় অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে থাকবে।

আরও পড়ুন

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্পিকার নির্বাচিত হওয়ার পর নিজ জেলায় এটিই স্পিকারের প্রথম সফর। জানা গেছে, ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের সংসদ সদস্য হাফিজ উদ্দিন আহমদ তার নির্বাচনি এলাকায় উন্নয়ন কাজের অগ্রগতি পর্যালোচনা এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয়ের লক্ষ্যে এ সফর পরিচালনা করছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সজীব গ্রুপের নিয়োগ বিজ্ঞপ্তি, ২৫ বছর হলেই আবেদন

প্রেশার লো হওয়ার লক্ষণ কোনগুলো?

শেরপুরে হামের উপসর্গে ৯ মাসের শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৬০

হজ পালনে গিয়ে ১৫ বাংলাদেশির মৃত্যু

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে গাড়িচাপায় ট্রাকচালক ও সহকারী নিহত

হাম ও হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু