ভিডিও বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ১৬ এপ্রিল, ২০২৬, ১২:৩৫ রাত

১২ ঘণ্টার মধ্যে ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কা যেসব জেলায়

ছবি: সংগৃহীত, ১২ ঘণ্টার মধ্যে ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কা যেসব জেলায়

দেশের চারটি অঞ্চলে আগামী ১২ ঘণ্টার মধ্যে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদফতর। একইসঙ্গে বৃষ্টি ও বজ্রবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে।

বুধবার (১৫ এপ্রিল) রাত ৯টা থেকে বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল ৯টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

তবে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুকের স্বাক্ষরিত সতর্কবার্তায় বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, কুমিল্লা এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

আরও পড়ুন

এ সময় এসব এলাকায় দমকা হাওয়ার পাশাপাশি বজ্রপাতসহ বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে। ঝড়ের কারণে সংশ্লিষ্ট চার অঞ্চলের নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখিয়ে চলাচল করতে বলা হয়েছে।

এদিকে আবহাওয়া অধিদফতর জানিয়েছে, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়ায় চলমান মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ প্রশমিত হতে পারে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১২ ঘণ্টার মধ্যে ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কা যেসব জেলায়

তুরস্কের স্কুলে ফের বন্দুক হামলা, নিহত ৯

মালয়েশিয়ায় নেওয়া হলো মির্জা আব্বাসকে

মাদ্রাসার ইবতেদায়ী শাখায় উপবৃত্তি চালুর বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী

বগুড়ায় প্রধানমন্ত্রীর সফর : ব্রিফিং করলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম ও অতিরিক্ত প্রেস সচিব রুমন

জয়পুরহাটে দুধ দিয়ে গোসল করে  জুয়া ছাড়ার শপথ যুবকের