ভিডিও বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ১৫ এপ্রিল, ২০২৬, ০৮:৫২ রাত

রংপুরে রাকিব হত্যা মামলার প্রধান আসামি মমিন ও তার স্ত্রী সুইটি বেগম গ্রেফতার

সংগৃহিত,রংপুরে রাকিব হত্যা মামলার প্রধান আসামি মমিন ও তার  স্ত্রী সুইটি বেগম গ্রেফতার

রংপুর প্রতিনিধি: মাদক ব্যবসার বিরোধকে কেন্দ্র করে গত ৯ এপ্রিল বিকেলে রংপুর নগরীর মাছুয়াপড়া এলাকায় ২৪নং ওয়ার্ড যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক রাকিবকে কুপিয়ে হত্যার সাথে জড়িত মামলার প্রধান আসামি মাদক কারবারি মমিন ও তার স্ত্রী সুইটি বেগমকে গ্রেফতার করেছে র‌্যাব।

গত সোমবার বিকেলে রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার ইমাদপুর ইউনিয়নের সাহাপাড়া গ্রামে আত্মগোপনে থাকা তার এক নিকট আত্মীয়ের বাসা থেকে তাদের গ্রেফতার করা হয়। ওই দিন রাতে নগরীর উত্তম এলাকায় র‌্যাব-১৩’র সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কোম্পানি কমান্ডার মহিদুল ইসলাম এ তথ্য জানান।

সংবাদ সম্মেলনে মহিদুল ইসলাম বলেন, পূর্ব শত্রুতার জের ধরে পূর্বপরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়। ঘটনার আগের দিন আসামি মমিনের স্ত্রী সুইটি বেগম তার মেয়েকে নিয়ে স্কুল থেকে ফেরার পথে রাকিবের সাথে বাগবিতণ্ডায় জড়ান। পরে তিনি মোবাইল ফোনে বিষয়টি তার স্বামী মমিনকে জানিয়ে উত্তেজিত করেন। গত ৯ এপ্রিল বিকেলে মমিন মাছুয়াপাড়া এলাকায় রাকিবকে দেখতে পেয়ে ছুরিকাঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত রাকিব কামাল কাছনা এলাকার আব্দুস সামাদের ছেলে। 

আরও পড়ুন

এ ঘটনায় ওই দিন রাতেই নিহতের বাবা আব্দুস সামাদ বাদি হয়ে মাদক কারবারি মমিন ও হত্যায় প্ররোচনাকারী সুইটি বেগমসহ সাতজনকে আসামি করে মামলা দায়ের করেন। এছাড়া অজ্ঞাতনামা আরও ৩-৪ জনকে আসামি করা হয়। পুলিশ হত্যাকাণ্ডের সাথে জড়িত এ পর্যন্ত ৪জনকে গ্রেফতার করেছে। 

এদিকে রাকিব হত্যাকারীদের ফাঁসির দাবিতে বুধবার দুপুরে রংপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও সমাবেশ করেছে মাছুয়াপাড়া এলাকাবাসী। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন- নিহত রাকিবের বাবা আব্দুর সামাদ, মা নুরী বেগম, এলাকাবাসী মিলন মিয়া প্রমুখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র চলছে: ধর্মমন্ত্রী

রংপুরে রাকিব হত্যা মামলার প্রধান আসামি মমিন ও তার স্ত্রী সুইটি বেগম গ্রেফতার

‘টাইম’র ১০০ প্রভাবশালী ব্যক্তিত্বের তালিকায় তারেক রহমান

বগুড়ায় মাদককরবারি দুই বোনের জামিন নামঞ্জুর   

বগুড়ায় বৈশাখী মেলার উদ্বোধন করে উন্নয়নের পরিকল্পনা শুনালেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম  

অনলাইন-অফলাইনে ক্লাস নেওয়ার বিষয়ে বগুড়ায় এসে যা বললেন শিক্ষামন্ত্রী