১০ কেজি গাঁজাসহ গ্রেফতার
বগুড়ায় মাদককরবারি দুই বোনের জামিন নামঞ্জুর
কোর্ট রিপোটার : বগুড়ার সান্তাহারে ১০ কেজি গাঁজাসহ গ্রেফতারকৃত হাজতি আসামি দুই বোনের জামিনের আবেদন নামঞ্জুর করা হয়েছে। তারা হলো-রাজশাহীর রাজপাড়া থানার সিপাইপাড়া (পাঠানপাড়া) এলাকার ডলারের দুই মেয়ে রুবি (৪৫) ও আয়েশা আক্তার (২১)। বুধবার বগুড়ার অতিরিক্ত দায়রা জজ আদালত নং-২ এর বিচারক গোলাম মাহফুজ হাজতি ওই আসামিদের জামিনের আবেদন নামঞ্জুর করেন।
উল্লেখ্য, রেলের পাকশী জেলার সান্তাহার রেল থানার এসআই ওবায়দুল হক সঙ্গীয় পুলিশ রেলপুলিশ সদস্যদের নিয়ে সান্তাহার রেল স্টেশনে ডিউটি করাকালে গোপন সূত্রে সংবাদ পেয়ে গত ৮ মার্চ বিকেল সোয়া ৩টার দিকে কুড়িগ্রাম থেকে ঢাকাগামী কুড়িগ্রাম এক্সপ্রেস থেকে ওই আসামিদের গ্রেফতার করে তাদের হেফাজতে থাকা কাঁথার মধ্যে থেকে দুই প্যাকেটে রাখা ১০ কেজি গাঁজা উদ্ধারসহ জব্দ তালিকামূলে জব্দ করেন। ওই আসামিদেরকে সান্তাহার রেল থানায় সোপর্দ করে এব্যাপারে রেল পুলিশের এসআই ওবায়দুল হক এই মামলা দায়ের করেন।
মামলাটি পরিচালনা করেন বাদি রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পিপি এড. টিএম তারিকুল ইসলাম সাচ্ছু ও আসামি পক্ষে এড. শেখ হাবিবুল হাসান।
আরও পড়ুন
মন্তব্য করুন

নিউজ ডেস্ক

_medium_1776262508.jpg)



_medium_1776257097.jpg)
