ভিডিও মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৪ এপ্রিল, ২০২৬, ০২:৩৮ রাত

সিএনএনের প্রতিবেদন

ফের ইরানের সঙ্গে সরাসরি বৈঠকের প্রস্তুতি নিচ্ছে ট্রাম্প প্রশাসন

ছবি: সংগৃহীত, ফের ইরানের সঙ্গে সরাসরি বৈঠকের প্রস্তুতি নিচ্ছে ট্রাম্প প্রশাসন

আন্তর্জাতিক ডেস্কওয়াশিংটন ও তেহরানের মধ্যে চলমান যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার আগেই নতুন করে সরাসরি বৈঠকের সম্ভাবনা খতিয়ে দেখছে ট্রাম্প প্রশাসন। একটি সূত্রের বরাতে CNN জানিয়েছে, আগামী সপ্তাহে যুদ্ধবিরতি শেষ হওয়ার আগে অনুকূল পরিস্থিতি তৈরি হলে দ্বিতীয় দফার বৈঠক হতে পারে, তবে তা এখনো নিশ্চিত নয়।

মধ্যপ্রাচ্যের মধ্যস্থতাকারী দেশগুলোর সঙ্গে আলোচনার অগ্রগতির ভিত্তিতে সম্ভাব্য সময় ও স্থান নির্ধারণ করা হচ্ছে। পরিস্থিতি ইতিবাচক হলে দ্রুত পদক্ষেপ নেওয়ার প্রস্তুতিও রয়েছে বলে জানানো হয়েছে।

গত শনিবার ইসলামাবাদ-এ অনুষ্ঠিত বৈঠকটি ছিল যুক্তরাষ্ট্র ও পাকিস্তান, তুরস্ক, মিসর ও ওমানসহ মধ্যস্থতাকারী দেশগুলোর কয়েক সপ্তাহের প্রচেষ্টার ফল। নতুন দফার আলোচনার জন্য জেনেভা ও ইসলামাবাদের নাম আবারও বিবেচনায় রয়েছে।

আরও পড়ুন

হোয়াইট হাউস এখনো কূটনৈতিক সমাধানের আশাবাদী। প্রয়োজনে যুদ্ধবিরতির সময়সীমা বাড়ানোর সম্ভাবনাও রয়েছে। মূলত পারমাণবিক ইস্যু ও বাণিজ্যিক নিষেধাজ্ঞা নিয়ে দুই পক্ষের মতপার্থক্য কমাতেই এই বৈঠকের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফের ইরানের সঙ্গে সরাসরি বৈঠকের প্রস্তুতি নিচ্ছে ট্রাম্প প্রশাসন

ফ্যাসিবাদমুক্ত কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়াই হোক আমাদের অঙ্গীকার : জামায়াত আমির

আমাকে কোনো জমি দেওয়া হয়নি: আরিফিন শুভ

পহেলা বৈশাখে যেমন থাকবে আবহাওয়া

বিসিবিতে কে এলো-গেল, মাথাব্যথা নেই সাকিবের

পীর শামীম হত্যার ঘটনায় দুইশতাধিক অজ্ঞাত ব্যক্তির নামে মামলা