নতুন গণমাধ্যম নিয়ে আসছেন সাকিব আল হাসান
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান এবার ভিন্ন এক অঙ্গনে পা রাখতে যাচ্ছেন। ক্রিকেট মাঠের সাফল্যের পর তিনি এখন গণমাধ্যমে নতুন পরিচয়ে আত্মপ্রকাশের প্রস্তুতি নিচ্ছেন।
ক্রিকেটার, ব্যবসায়ী ও রাজনীতিবিদ—বহুমাত্রিক পরিচয়ের সঙ্গে এবার প্রকাশক হিসেবেও নিজেকে প্রতিষ্ঠা করতে যাচ্ছেন সাকিব। তার উদ্যোগে চালু হতে যাচ্ছে নতুন ডিজিটাল সংবাদমাধ্যম ‘বিয়ন্ড বাংলা’।
বর্তমানে তিনি রাজনৈতিক পরিস্থিতির কারণে দেশের বাইরে অবস্থান করছেন। যুক্তরাষ্ট্রে বসেই এই নতুন মিডিয়া উদ্যোগ বাস্তবায়নের কাজ এগিয়ে নিচ্ছেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন, খুব শিগগিরই প্ল্যাটফর্মটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে।
‘বিয়ন্ড বাংলা’ একটি দ্বিভাষিক সংবাদমাধ্যম হিসেবে গড়ে উঠবে, যেখানে বাংলা ও ইংরেজি—উভয় ভাষায় সংবাদ প্রকাশ করা হবে। যদিও বাংলা কনটেন্টে বেশি গুরুত্ব দেওয়া হবে, আন্তর্জাতিক পাঠকদের জন্য ইংরেজি সংস্করণও সমান গুরুত্ব পাবে।
আরও পড়ুনশুধু লিখিত সংবাদেই সীমাবদ্ধ থাকবে না এই প্ল্যাটফর্ম। এতে ভিডিওসহ নানা ধরনের ভিজ্যুয়াল কনটেন্টও প্রকাশ করা হবে। রাজনীতি, অর্থনীতি, আন্তর্জাতিক, খেলাধুলা ও বিনোদন—সব ধরনের সংবাদই এখানে গুরুত্ব পাবে।
নতুন উদ্যোগ সম্পর্কে সাকিব বলেন, “আমরা চেষ্টা করব এক্সক্লুসিভ ও মানসম্মত সংবাদ উপস্থাপন করতে।”
বিশ্বজুড়ে পরিচিত এই অলরাউন্ডার এবার গণমাধ্যমে প্রবেশের মাধ্যমে নতুন অধ্যায়ের সূচনা করতে যাচ্ছেন, যা দেশের মিডিয়া অঙ্গনে ভিন্ন মাত্রা যোগ করতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
মন্তব্য করুন

_medium_1776085278.jpg)







