পীর শামীম হত্যার ঘটনায় দুইশতাধিক অজ্ঞাত ব্যক্তির নামে মামলা
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগরে পীর শামীম জাহাঙ্গীর হত্যার ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) রাতে নিহতের বড় ভাই অবসরপ্রাপ্ত শিক্ষক ফজলুর রহমান বাদী হয়ে মামলা করেন।
পুলিশ জানায়, মামলায় চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাত প্রায় ২০০ জনকে আসামি করা হয়েছে। কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ জানান, অভিযোগটি মামলা হিসেবে গ্রহণ করা হয়েছে এবং সই-সাক্ষর প্রক্রিয়া চলছে। দৌলতপুর থানার ওসি আরিফুর রহমানও বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলায় দরবারে হামলার উস্কানির অভিযোগ উল্লেখ রয়েছে। তবে এখনো কাউকে আটক করা হয়নি। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং জড়িতদের শনাক্তে অভিযান চলছে।
আরও পড়ুনউল্লেখ্য, গত শনিবার ইসলাম ধর্ম বিকৃতির অভিযোগে ফিলিপনগরে পীর শামীম জাহাঙ্গীরের আস্তানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এসময় তাকে মারধর করা হলে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হয় এবং চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। পরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ময়নাতদন্ত শেষে তাকে দাফন করা হয়।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক





_medium_1776093339.jpg)

_medium_1776083721.jpg)
