ভিডিও সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৩ এপ্রিল, ২০২৬, ০৯:২৯ রাত

ফিরে গেলেন বিপাশা হায়াত

বিপাশা হায়াত

ঈদের আগেই দেশে এসেছিলেন বাবা-মায়ের সঙ্গে ঈদ করতে। বাবা-মায়ের সঙ্গে ঈদ উদযাপন করতে করতেই চলে এলো বিপাশা হায়াতের জন্মদিন। জন্মদিন আর ঈদ একসঙ্গে বাবা-মায়ের সঙ্গে উদযাপন শেষে গতকালই বিপাশা হায়াত তার বর্তমান আবাসস্থল যুক্তরাষ্ট্র চলে গেলেন।

এরইমধ্যে নিজের যে কাজের জন্য এসেছিলেন সে কাজের ফাঁকে একটি টিভি চ্যানেলে অংশ নেওয়া, চারুকলায় একটি বিশেষ কাজে অংশ নেওয়াসহ আরও অন্যান্য কাজ ঠিকঠাক মতো করে গেলেন। বিপাশা হায়াত জানান, দেশে ফিরলে অনেকেই তার সঙ্গে দেখা করতে চান। কিন্তু এত অল্প সময়ের জন্য তিনি দেশে আসেন যে, নিজের কাজ ও বাবা-মাকে সময় দিতে দিতেই তার সময় ফুরিয়ে যায়। এখনো নির্মাতারা তাকে নিয়ে নাটক নির্মাণের আগ্রহ দেখান। অনেকেই গল্প নিয়ে বসতে চান। কিন্তু বিপাশা হায়াতের আর নাটকে অভিনয়ের আগ্রহ নেই।

আরও পড়ুন

তার বাবা আবুল হায়াত বলেন, ‘আমি তো মাঝে মধ্যে নাটক নির্মাণ করি। বিপাশাকেও বলি আমার নাটকে অভিনয় করার জন্য। কিন্তু তার এখন আর অভিনয়ে কোনো আগ্রহ নেই। যে কারণে আমিও কোনো চাপ দেই না। সে তার মতো করেই থাকুক।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জয়পুরহাটের কালাইয়ে গরু চুরি মামলায় কারাগারে যাওয়া সেই বিএনপি নেতাকে বহিষ্কার

দাউদকান্দিতে আনসারবাহী বাসের ত্রিমুখী সংঘর্ষ, আহত ১০

ফিরে গেলেন বিপাশা হায়াত

ব্রাহ্মণবাড়িয়ায় প্রকৌশলীকে বাঁশ নিয়ে দৌড়ালেন ঠিকাদার, ভিডিও ভাইরাল

আন্তর্জাতিক মানে ফিরবে শহীদ চাঁন্দু স্টেডিয়াম, দ্রুতই বগুড়াতে ক্রীড়া কমপ্লেক্স নির্মাণ কাজ শুরু হবে : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

যশোরে পাম্পে সিরিয়াল নিয়ে যুবদল-ছাত্রদল সংঘর্ষ, আহত ১০