ব্রাহ্মণবাড়িয়ায় প্রকৌশলীকে বাঁশ নিয়ে দৌড়ালেন ঠিকাদার, ভিডিও ভাইরাল
চারপাশে ইট-বালুর স্তূপ। কাঁচা সড়কজুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে নানা নির্মাণ সামগ্রী। সেখানে হঠাৎ দেখা গেল নীল শার্ট ও কালো প্যান্ট পরিহিত ব্যক্তিকে বাঁশ দিয়ে তাড়া করছেন পাঞ্জাবি পরিহিত আরেক ব্যক্তি। বলা হচ্ছে, তর্কের পর ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে একজন সরকারি প্রকৌশলীকে বাঁশ নিয়ে তাড়া করেছেন এক ঠিকাদার। মূলত সেই দৃশ্য এটি।
আজ সোমবার (১৩ এপ্রিল) বিকেলে এই দাবিতে ভিডিওটি মুহূর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগামাধ্যমে।
খোঁজ নিয়ে জানা গেছে, এই ঘটনায় আলোচনায় আসা ঠিকাদারের নাম লোকমান হোসেন। অন্যদিক যাকে বাঁশ দিয়ে আক্রমণের চেষ্টা করা হয়েছে, তিনি হলেন উপজেলা উপ-সহকারী প্রকৌশলী তরিকুল ইসলাম।
ভিডিওটি ভাইরালের পর প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে শিবপুরে রাস্তার উন্নয়নমূলক কাজ চলাকালে প্রকৌশলী তরিকুল ইসলামের সঙ্গে ঠিকাদার লোকমান হোসেনের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে লোকমান হোসেন উত্তেজিত হয়ে বাঁশ নিয়ে ওই কর্মকর্তাকে মারধর করার জন্য ধাওয়া করেন।
আরও পড়ুনপরে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ে। পরে ভিডিওটি নজরে আসলে এই ঘটনায় নিন্দা জানান স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট এম.এ মান্নান। সেই সঙ্গে ঘটনাকে কেন্দ্র করে প্রশাসনকে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।
এমপি অ্যাডভোকেট এম.এ মান্নান বলেন, ‘একজন সরকারি কর্মকর্তা পেশাগত দায়িত্ব পালনকালে এভাবে লাঞ্ছিত হওয়া অত্যন্ত দুঃখজনক। অপরাধী যেই হোক, তাকে ছাড় দেওয়া হবে না। আমি পুলিশকে নির্দেশ দিয়েছি আগামী ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্ত ঠিকাদার লোকমান হোসেনকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে।’
মন্তব্য করুন

নিউজ ডেস্ক

_medium_1776093316.jpg)


_medium_1776092398.jpg)

_medium_1776093339.jpg)