আদর্শবান স্কাউট তার জীবনে উন্নতি লাভ করতে পারবে : করতোয়া’র সম্পাদক মোজাম্মেল হক
গাবতলী (বগুড়া) প্রতিনিধি : বগুড়া গাবতলীর সৈয়দ আহমেদ কলেজ মাঠে ৫ দিনব্যাপী জেলা স্কাউট সমাবেশের ৩য় দিনে বৃক্ষরোপণ অনুষ্ঠানে দৈনিক করতোয়া পত্রিকার সম্পাদক মোজাম্মেল হক বলেছেন, স্কাউট সমাবেশ করলেই চলবে না। স্কাউট করলে তাকে অবশ্যই সৎ ও চরিত্রবান হিসাবে নিজেকে গড়ে তুলতে হবে। একজন আদর্শবান স্কাউট তার জীবনে উন্নতি লাভ করতে পারবে। সব সময় ন্যায় ও নীতিতে অটুট থাকতে হবে।
সকল স্কাউট শিক্ষার্থীদেরকে উচ্চ শিক্ষা লাভ করতে হবে। নিজের ভবিষ্যৎ নিজেকেই গড়ে তুলতে হবে। তাহলে বাবা-মার মুখ উজ্জল হবে এবং দেশ উন্নত হবে। আজ সোমবার (১৩ এপ্রিল) ৫দিনব্যাপী স্কাউট সমাবেশের ৩য় দিনে বৃক্ষরোপণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। একাদশ জেলা স্কাউট সমাবেশের চিফ কমিশনার মোস্তাফিজার রহমান মজনুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সৈয়দ আহম্মদ কলেজের অধ্যক্ষ মো: সাইদুজ্জামান।
আরও পড়ুনএসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটসের উপ-পরিচালক শর্মিলা দাস, আনজুমানআরা, আব্দুল হান্নান, ওহিদুর রহমান, রুহুল হক, জেলা কাবদলের আব্দুস সালাম ও গাবতলী প্রেসক্লাবের আহবায়ক এনামুল হক প্রমুখ। উক্ত স্কাউট সমাবেশ ১০এপ্রিল হতে শুরু হয়েছে। চলবে ১৫ এপ্রিল পর্যন্ত চলবে। বগুড়া জেলার ১১০টি স্কুলের স্কাউট অংশ গ্রহন করেছে।
মন্তব্য করুন

_medium_1776092031.jpg)



_medium_1776091172.jpg)

