ভিডিও সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৩ এপ্রিল, ২০২৬, ০৬:০৫ বিকাল

নেত্রকোনায় ২৮ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

নেত্রকোনায় ২৮ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

নেত্রকোনা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কেন্দুয়ার দামিনা মোড়ে অভিযান চালিয়ে ২৮ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী আটক করেছে। 
 
গোপন সংবাদের ভিত্তিতে নেত্রকোনা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নাজমুল হকের নেতৃত্ব একটি টিম আজ সোমবার (১৩ এপ্রিল) সকাল সাড়ে ৮ টার দিকে নেত্রকোনা- আঠারবাড়ী সড়কের কেন্দুয়া থানার গড়াডোবা ইউনিয়নের রেন্ট্রিতলা-সান্দিকোনাগামী গ্রামীণ সড়কের দামিনা মোড়ে চেকপোস্ট বসিয়ে সিএনজি চালিত অটোরিকশায় তল্লাশি চালিয়ে ২৮ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। 
 
গাঁজার আনুমানিক বাজার মূল্য ৮ লক্ষ ৪০ হাজার টাকা। 
 
আটক মাদক ব্যবসায়ী কিশোরগঞ্জ জেলার কুলিয়ার চর উপজেলার নন্দরামপুর ইউনিয়নের দক্ষিণ নন্দরামপুর গ্রামের একদিল মিয়ার পুত্র মোঃ জিল্লুর রহমান (৪৪)।
 
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নাজমুল হক বাদী হয়ে আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে কেন্দুয়া থানায় একটি মামলা দায়ের করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেত্রকোনায় ২৮ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

বুয়েটে ১৩ জন শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ

চুয়াডাঙ্গায় আবর্জনার গর্তে পড়ে শিশুর মৃত্যু

অলিম্পিকের নিয়োগ বিজ্ঞপ্তি, স্নাতক পাসেই আবেদন

১৫০ কর্মী নেবে আবুল খায়ের গ্রুপ, লাগবে না অভিজ্ঞতা

ময়মনসিংহ মেডিকেলে হামের লক্ষণ নিয়ে আরও ২৮ শিশু ভর্তি