ময়মনসিংহ মেডিকেলে হামের লক্ষণ নিয়ে আরও ২৮ শিশু ভর্তি
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় হামের লক্ষণ নিয়ে নতুন করে আরও ২৮ শিশু ভর্তি হয়েছে। বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছে ৭৬ শিশু। তবে এই সময়ে নতুন করে কোনো শিশুর মৃত্যু হয়নি।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, গতকাল রোববার সকাল ৮টা থেকে আজ সোমবার সকাল ৮টা পর্যন্ত সময়ে এসব শিশু ভর্তি হয়। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে আরও ২৫ শিশু।
হাসপাতাল সূত্রে জানা যায়, গত ১৭ মার্চ থেকে আজ সকাল পর্যন্ত হামের লক্ষণ নিয়ে মোট ৪২৫ শিশু ভর্তি হয়েছে। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৩২৭ শিশু। এ সময়ে মারা গেছে ১২ শিশু।
চলতি বছরের ফেব্রুয়ারি মাস থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগে হামের লক্ষণ নিয়ে রোগী ভর্তি শুরু হয়। মার্চের মাঝামাঝি থেকে রোগীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বাড়তে থাকে।
আরও পড়ুনবর্তমানে রোগীদের চিকিৎসার জন্য হাসপাতালে ৬৪ শয্যাবিশিষ্ট একটি পৃথক আইসোলেশন ওয়ার্ড চালু রয়েছে। সেখানে তিনটি মেডিকেল টিম গঠন করে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।
হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মোহাম্মদ মাইনউদ্দিন খান বলেন, গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৮ শিশু ভর্তি হয়েছে। তবে এ সময়ে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক
_medium_1776078970.jpg)



_medium_1776076212.jpg)
_medium_1776075670.jpg)


